কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০২:০৩ পিএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রশ্ন না বুঝে জবাব দিয়ে ট্রলের শিকার মৈথিলী ঠাকুর

মৈথিলী ঠাকুর। ছবি : সংগৃহীত
মৈথিলী ঠাকুর। ছবি : সংগৃহীত

সাংবাদিকের এক প্রশ্নের উত্তর দিয়ে ব্যাপক হাস্যরসের সৃষ্টি করেছেন ভারতের বিহার বিধানসভার বিজেপির বিধায়ক মৈথিলী ঠাকুর। ২৫ বছর বয়সী এই তরুণী বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক। নির্বাচিত হওয়ার পর পরই বার্তাসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মৈথিলী ঠাকুর বলেন, তিনি তার এলাকাবাসীর সেবা করতে চান। এই মুহূর্তে তিনি শুধু আলিনগরকেই দেখতে পাচ্ছেন এবং কীভাবে সেখানে কাজ করবেন, সেই চিন্তাভাবনা করছেন।

সম্প্রতি এক অনুষ্ঠানেও মৈথিলী তার এলাকার উন্নয়ন কীভাবে করবেন তা নিয়ে কথা বলেন। এ সময় এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, ব্লুপ্রিন্ট কী। উত্তরে তিনি বলেন, এত খারাপ জিনিস ক্যামেরার সামনে কেমনে বলি।

মূলত ব্লুপ্রিন্ট হলো ১৮৪২ সালে স্যার জন হার্শেল প্রবর্তিত একটি পদ্ধতি, যা কোনো নির্মাণ বা নকশার বিস্তারিত পরিকল্পনা। এর মূল কাজ হলো একটি প্রকল্পের নকশা এবং স্পেসিফিকেশনগুলো কর্মীদের কাছে পরিষ্কারভাবে উপস্থাপন করা।

তবে বর্তমানে ‘ব্লুপ্রিন্ট’ শব্দটি কেবল ওই বিশেষ মুদ্রণ পদ্ধতিকে বোঝায় না, বরং যে কোনো ধরনের পরিকল্পনা বোঝাতেও ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো এলাকা বা অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রেও এখন ‘ব্লুপ্রিন্ট’ শব্দটি ব্যবহার করা হয়। কারণ এই পদ্ধতি নির্মাণ প্রক্রিয়া পরিচালনা করতে সাহায্য করে।

ব্লুপ্রিন্টকে ব্লু ফিল্ম মনে করে উত্তর দেওয়ায় মৈথিলী ঠাকুরকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে।

২০০০ সালের ২৫ জুলাই বিহারের মধুবনীতে জন্ম মৈথিলীর, সংগীতসমৃদ্ধ পরিবারে বড় হয়ে ওঠেন তিনি। বাবা ও দাদার কাছে শাস্ত্রীয় ও লোকসংগীত শিখেছেন মৈথিলী।২০১৭ সালে টিভি রিয়েলিটি শো ‘রাইজিং স্টার’-এ রানারআপ হয়ে ব্যাপক পরিচিতি পান এই তরুণী। এরপর হয়ে উঠেন ভারতের আলোচিত তরুণ সংগীতশিল্পীদের একজন।

বিহারের সর্বশেষ বিধানসভা নির্বাচনের কয়েক সপ্তাহ আগে বিজেপিতে যোগ দেন মৈথিলী। বিজেপিতে যোগ দিয়েই আরজেডি বিনোদ মিশ্রের মতো প্রবীণ প্রার্থীকে হারিয়ে চমক দেখিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির প্রত্যাশা করছে পাকিস্তান

সৌদিতে বসবাসে নতুন নিয়ম জারি

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

১০

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ

১১

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

১২

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

১৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

১৪

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

১৫

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

১৬

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

১৭

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১৮

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১৯

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

২০
X