কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৩ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের গুপ্তচর সন্দেহে ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা গ্রেপ্তার

গ্রেপ্তার ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার ভারতীয় বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা। ছবি : সংগৃহীত

পাকিস্তানি গুপ্তচর নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগের অভিযোগে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) এক অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির আসাম রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে তাকে আটক করা হয়।

শনিবার (১৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন নজরদারি ও প্রাথমিক তদন্তের পর তাকে হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম কুলেন্দ্র শর্মা।

পুলিশ সূত্রে জানা গেছে, কুলেন্দ্র শর্মা পাকিস্তানের একটি গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং তাদের কাছে সংবেদনশীল তথ্য সরবরাহ করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তার মোবাইল ফোন ও ল্যাপটপ থেকে বেশ কিছু সন্দেহজনক তথ্য উদ্ধার করা হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, কিছু তথ্য মুছে ফেলা হয়েছে।

সোনিতপুর জেলার উপ-পুলিশ সুপার (ডিএসপি) হরিচরণ ভুমিজ জানান, শর্মার পাকিস্তানের সঙ্গে যোগাযোগের বিষয়ে সন্দেহ জোরালো হলেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এনডিটিভি জানিয়েছে, অবসরের আগে কুলেন্দ্র শর্মা তেজপুর বিমানঘাঁটিতে জুনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এই ঘাঁটিতে সুখোই-৩০ যুদ্ধবিমান স্কোয়াড্রনসহ গুরুত্বপূর্ণ সামরিক সম্পদ রয়েছে। তিনি ২০০২ সালে বিমানবাহিনী থেকে অবসর নেন। পরে স্বল্প সময়ের জন্য তেজপুর বিশ্ববিদ্যালয়েও কাজ করেন।

পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির নতুন সংস্করণ ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার কুলেন্দ্র শর্মাকে শনিবার আদালতে হাজির করার কথা বলা হয়েছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X