কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ পিএম
অনলাইন সংস্করণ

শূকর ধরতে গিয়ে কামড় খেলেন বনকর্মীরা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

খেতের ফসল নষ্ট করছিল একদল শূকর। আর এ থেকে রক্ষা পেতে বনকর্মীদের সহযোগিতা চাওয়া হয়। কিন্তু ঘুণাক্ষরেও বনকর্মীরা বুঝতে পারেননি যে তাদের সমানে বড় বিপদ অপেক্ষা করছে। দলবল নিয়ে বনকর্মীরা শূকর ধরতে গেলেই ঘটে বিপত্তি। একটি শূকর তেড়ে এসে বনকর্মীদের একজনকে মাটিতে ফেলে কামড়াতে থাকে।

এ সময় অন্যরা তাকে বাঁচানোর জন্য লাঠিসোঁটা নিয়ে ওই শূকরটির ওপর ঝাঁপিয়ে পড়ে এবং বেদমভাবে পেটাতে থাকে। কিন্তু এরপরও শূকরটি পালিয়ে না গিয়ে ওই ব্যক্তিকে কামড়াতে থাকে। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাদুয়ান জেলায়।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমতো তা ভাইরাল হয়ে যায়। এতে দেখা গেছে, বনকর্মীরা একটি শূকরকে বেদম পেটাচ্ছে। এ সময় আরেকজন বনকর্মী শূকরের কামড় থেকে বাঁচার জন্য প্রাণপন চেষ্টা করে যাচ্ছেন। এক পর্যায়ে শূকরটি বনকর্মীকে ছেড়ে পালিয়ে যায়।

এদিকে সহকর্মীকে ফেলে পালিয়ে না গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করায় বনকর্মীদের প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন নেটিজেনরা। একজন লিখেছেন, তাদের এ ধরনের সাহসিকতা সত্যিই প্রশংসার দাবি রাখে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেপ্তারসহ ছয় দাবি আইএসপিএবির

প্রথম ম্যাচে ড্র করেও যারা বিশ্বজয় করেছিল: ইতিহাস যা বলে

শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা

২৪ ঘণ্টায় হাম উপসর্গে প্রাণ গেল ৪ শিশুর, মৃত্যু বেড়ে ৬৫২

জাবি শিক্ষার্থীকে নির্যাতন : প্রধান আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তারের পর নতুন করে আলোচনায় বেনজীরের সব অপকর্ম

বিশ্ব রক্তদাতা দিবস আজ

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

১০

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

১১

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

১২

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

১৪

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

১৫

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

১৬

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১৭

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১৮

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১৯

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

২০
X