কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৬ পিএম
অনলাইন সংস্করণ

নয়তলা থেকে লাফ দিল ৩ বোন

এই ভবন থেকেই লাফিয়ে পড়ে ৩ কিশোরী। ছবি : সংগৃহীত
এই ভবন থেকেই লাফিয়ে পড়ে ৩ কিশোরী। ছবি : সংগৃহীত

বাবা-মা অনলাইন গেমিং খেলতে না দেওয়ায় নিজেদের অ্যাপার্টমেন্ট ভবনের নয়তলা থেকে তিন বোন একসঙ্গে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদের চাঞ্চল্যকর এ ঘটনা ইতোমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে গাজিয়াবাদের আবাসিক এলাকা ভারত সিটিতে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরীরা হলো- পাখি (১২), প্রাচী (১৪) এবং বিশিকা (১৬)। কাছাকাছি বয়সী তিন বোন একসঙ্গে খাওয়া, স্কুলে যাওয়া, ঘুমানো এবং অন্যান্য দৈনন্দিন কাজকর্মসহ সবকিছু করত বলে জানিয়েছে তাদের পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, কোভিড-১৯ মহামারির সময় তারা অনলাইন গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই তিন কিশোরী অনলাইন টাস্ক-ভিত্তিক একটি কোরিয়ান লাভ গেম খেলত বলে জানা গেছে।

সম্প্রতি তাদের বাবা-মা গেম খেলা বন্ধ করে দিলে তারা মানসিকভাবে ভেঙে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, গেমে আসক্ত হওয়ায় নিহত কিশোরীরা নিয়মিত স্কুলে যেত না। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আত্মহত্যার পেছনের সুনির্দিষ্ট কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইবোলার কারণে ভ্রমণ নিষেধাজ্ঞার নিন্দা জানাল উগান্ডা

ফসল গেল পানিতে, শেষ সম্বল নৌকাও চুরি

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

১০

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

১১

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১২

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১৩

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১৪

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৫

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৬

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৭

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৮

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৯

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

২০
X