কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম
অনলাইন সংস্করণ

নাগরিকদের দ্রুত ইরান ছাড়তে বলল ভারত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের পরিস্থিতি পরিবর্তনশীল উল্লেখ করে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার পরামর্শ দিয়েছে ভারত সরকার।

তেহরানে অবস্থিত ভারতের দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, ইরানে থাকা শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের বাণিজ্যিক ফ্লাইটসহ যেকোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থায় দেশ ত্যাগ করতে বলা হয়েছে। একই সঙ্গে ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

বিক্ষোভ বা সমাবেশের স্থান এড়িয়ে চলতে, দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে এবং স্থানীয় গণমাধ্যমের খবর নিয়মিত অনুসরণ করতে বলেছে দূতাবাস।

গত জানুয়ারিতে ইতালি, পোল্যান্ড, জার্মানি ও স্পেনসহ কয়েকটি ইউরোপীয় দেশও তাদের নাগরিকদের ইরান ছাড়ার আহ্বান জানিয়েছিল। সে সময় ইরানি মুদ্রা রিয়ালের মান কমে মার্কিন ডলারের বিপরীতে প্রায় এক লাখ ৪৪ হাজারে নেমে যাওয়ার পর সরকারবিরোধী বিক্ষোভ বাড়তে থাকে।

এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। দুই দফা আলোচনা ইতোমধ্যে হয়েছে এবং আগামী বৃহস্পতিবার জেনেভায় আরেক দফা বৈঠক হওয়ার কথা।

১৯ ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ‘অর্থবহ চুক্তি’ করার জন্য ১৫ দিনের সময়সীমা বেঁধে দেন। তিনি সতর্ক করে বলেন, চুক্তি না হলে এর পরিণতি হতে পারে। তবে ইরান কর্তৃপক্ষ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে সরে না আসার অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

এদিকে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ট্রাম্প সামরিক বিকল্প বিবেচনা করছেন। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের ঘাঁটি, পারমাণবিক স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অবকাঠামো থাকতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তথ্যসূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দ্রুত ৬ লেনে উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী

সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী নুর

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

১০

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

১১

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১২

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১৩

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১৪

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৫

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৬

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৭

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৮

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৯

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

২০
X