কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্প নিয়ে কলকাতায় হাস্যরস, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

ভূমিকম্পের পর আতঙ্কিত বাসিন্দারা। ছবি: সংগৃহীত
ভূমিকম্পের পর আতঙ্কিত বাসিন্দারা। ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারত। দেশটিতে সোশ্যাল মিডিয়ায় ভূমিকম্প নিয়ে পোস্টে ভরে গেছে। তবে এরমধ্যে কাউকে কাউকে আবার বিষয়টি নিয়ে হাস্যরস করতে দেখা গেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ভূমিকম্প আঘাত হানার পর আজ দুপুরে কলকাতায়ও তীব্র কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের মাত্রা বা উৎপত্তিস্থল তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।

তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর না মিললেও বহু বাসিন্দা জানান, প্রায় ১০ থেকে ১৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়েছে। অনেকেই এটিকে সাম্প্রতিক বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী ভূমিকম্প বলে উল্লেখ করেছেন।

কম্পনের সময় অনেকের বাড়িতে সিলিং ফ্যান দুলতে থাকে, জানালার কাঁচ কেঁপে ওঠে এবং আসবাবপত্র নড়াচড়া করে। আতঙ্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে প্রতিক্রিয়া। এক্সে #kolkataearthquake হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে।

ভয়ের মাঝেও অনেকেই বিষয়টি নিয়ে হাস্যরস করেছেন। একজন ব্যবহারকারী মজা করে লেখেন, দিল্লির লোকজন, ভূমিকম্পটা কলকাতায় সরে যাওয়ায় তোমরা এবার বেশ স্বস্তিতে আছো, তাই না?

এনডিটিভি জানিয়েছে, এ ঘটনার পর অসংখ্য নেটিজেন মিম শেয়ার করেছেন। অপ্রত্যাশিত এই কম্পনের পর আতঙ্কের পাশাপাশি সামাজিক মাধ্যমে রসিকতাও দেখা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১০

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১১

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১২

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৩

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৫

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৮

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৯

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

২০
X