কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে হাসপাতালে আগুন লেগে ১০ রোগীর মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের ওড়িশা রাজ্যের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় হাসপাতালের ১১ কর্মীও দগ্ধ হয়েছেন।

সোমবার ভোররাতে কটক শহরের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালের ট্রমা সেন্টারের আইসিইউতে আগুন লাগে। এটি ওড়িশা সরকার পরিচালিত একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল।

কর্তৃপক্ষ জানায়, আগুন লাগার সময় আইসিইউতে ২৩ জন রোগী ছিলেন। তাদের অন্যত্র সরিয়ে নেওয়ার সময় গুরুতর অসুস্থ সাতজনের মৃত্যু হয়। পরে আরও তিনজন মারা যান।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সম্ভবত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

তিনি জানান, চিকিৎসক ও নিরাপত্তাকর্মীরা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের উদ্ধারের চেষ্টা করেছেন। এতে কয়েকজন কর্মীও আহত হয়েছেন এবং তারা বর্তমানে চিকিৎসাধীন।

ভোররাত প্রায় আড়াইটার দিকে আগুন লাগে। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার অভিযান চালায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার হচ্ছে না ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

কবরের পাশে দাঁড়িয়ে ডাকছে ছোট্ট ওকেয়া, ‘মাকে এনে দাও’

মেধাবী প্রকৌশলীদের দেশের কাজে লাগানোর আহ্বান আইনমন্ত্রীর

সিলেটকে পরিবেশবান্ধব সবুজ নগরী গড়ে তুলব : সিসিক প্রশাসক

চট্টগ্রামে ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি করতে হবে : শিক্ষামন্ত্রী

গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী

বাজেটকে স্বাগত জানিয়ে ছাত্রদলের আনন্দ মিছিল

ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় দল ঢাকায় ফিরেছেন

আবাসিক হোটেলের দরজা ভেঙে বৃদ্ধের মরদেহ উদ্ধার

১০

‘বিয়ের আশ্বাসে’ কলেজছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

১১

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

১২

বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস উদযাপন / মহাত্মা গান্ধী ‘প্রবীণ সেবা পদক’ পেলেন জ্যোতি চট্টোপাধ্যায়

১৩

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু 

১৪

বাজেটকে স্বাগত জানিয়ে স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল

১৫

ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

১৬

সতীর্থদের দামি উপহার দেন রোনালদো, কেন জানেন?

১৭

ভারতে ৬ মাসের সন্তানকে নিয়ে ষষ্ঠ তলা থেকে নারীর লাফ

১৮

‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবদলের পদবঞ্চিতদের মূল্যায়নের দাবিতে অবস্থান কর্মসূচি

২০
X