কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৫ এএম
আপডেট : ২৩ মার্চ ২০২৬, ০৯:১৪ এএম
অনলাইন সংস্করণ

আবুধাবিতে ক্ষেপণাস্ত্র হামলায় বড় বিপদে ভারতীয় নাগরিক

ইরানের অস্ত্রের পুরোনো ছবি
ইরানের অস্ত্রের পুরোনো ছবি

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি লক্ষ্য করে নতুন ধাপে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। সেই ক্ষেপণাস্ত্র রুখতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। এরপরই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে আবুধাবির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক ভারতীয় নাগরিক সামান্য আহত হয়েছেন।

আবুধাবি মিডিয়া অফিস জানায়, আবুধাবির আল শাওয়ামেখ এলাকায় এই ঘটনা ঘটে। আমিরাতের প্রতিরক্ষাব্যবস্থা সফলভাবে আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে দিলেও এর খণ্ডিতাংশ নিচে পড়লে ওই ব্যক্তি আহত হন। তার চিকিৎসা চলছে।

এদিকে হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়ে বলেন, সেসব ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে যুক্তরাষ্ট্র ব্যাপক সফলতার দাবিও করেন তিনি। এছাড়া যুদ্ধের বিষয়ে সংবাদমাধ্যমের খবর প্রকাশের ধরনের সমালোচনা করেন বেসেন্ট। তার মতে, মার্কিন কর্মকর্তারা আসলে কী করছেন, সে বিষয়ে মার্কিনিদের কাছে ‘সঠিক চিত্র’ তুলে ধরা হচ্ছে না।

এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করতে সামরিক সক্ষমতা ব্যবহার করে একটি অভিযান শুরু হয়েছে। এসব স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

আলোচনার মাধ্যমে জুলাই সনদ বিতর্কের অবসান হওয়া উচিত: মির্জা ফখরুল

অযত্ন-অবহেলায় ফুলবাড়ীর শতবর্ষী সুরেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি

ইয়ামাল ভক্তদের জন্য বড় ‘সুখবর’ দিল স্পেন

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

ইরানে প্রবেশ করা যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ ড্রোন ভূপাতিত

নাসির উদ্দিনের সঙ্গে পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধির সাক্ষাৎ

ডিবি পুলিশের অভিযানে ভেজাল ওষুধ কারখানার সন্ধান, গ্রেপ্তার ৩

সন্ধ্যার মধ্যে ব্যাপক ঝড়, বজ্রবৃষ্টির পূর্বাভাস

নানা আয়োজনে নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদকে স্মরণ

১০

আজ আইসক্রিম দিবস, যেভাবে উদযাপন করবেন

১১

আরব আমিরাতে ট্রেন ভ্রমণে যাত্রীরা পাবেন নতুন সুবিধা

১২

ওমানে ভারতীয় নারীকে নির্যাতন, ভিডিও বার্তায় দেশে ফিরতে আকুতি

১৩

প্রেমের টানে কসবায় চীনা যুবক

১৪

ফাইনালের আগেই বড় সুখবর পেলেন আলভারেজ

১৫

শাপলা চত্বর হত্যাযজ্ঞ / তদন্তে ৬১ জনের মৃত্যুর তথ্য মিলেছে, ২১ জুলাই হতে পারে চার্জ দাখিল

১৬

বাউফলে আমন বীজতলা নিমজ্জিত, কৃষকের স্বপ্নভঙ্গ

১৭

কৃষক খাদ্য নিরাপত্তার প্রধান চালিকাশক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৮

ফেনীতে সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে না থাকার আহ্বান জেলা প্রশাসনের

১৯

গুঞ্জনের মধ্যেই ছবি প্রকাশ, আলোচনায় পূজা

২০
X