কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ১০:৫৪ এএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম
অনলাইন সংস্করণ

ভারতে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ১৩

ভারতের একটি মহাসড়কে পুলিশের অবস্থান। ছবি: সংগৃহীত
ভারতের একটি মহাসড়কে পুলিশের অবস্থান। ছবি: সংগৃহীত

ভারতের বিহারে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিহারের কাটিহার জেলার কোঢা ব্লকের ন্যাশনাল হাইওয়ে-৩১ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

স্থানীয় পুলিশ সুপার শিখর চৌধুরী জানান, কাটিহার জেলায় একটি বাস, ট্রাক এবং পিকআপ ভ্যানের ত্রিমুখী সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে সাতজন নিহতের খবর পাওয়া গেলেও পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ছয়জন মারা যান। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় ১৩ জনে।

পুলিশ জানিয়েছে, ধারণা করা হচ্ছে— বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে বাসচালকও রয়েছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে। জানা গেছে, পিকআপ ভ্যানে থাকা যাত্রীরা পাশের পুরনিয়া জেলা থেকে আসছিলেন। আহতদের দ্রুত নিকটবর্তী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। পাশাপাশি আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১০

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১১

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১২

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৩

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৪

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৫

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৬

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৮

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৯

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

২০
X