কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

গান লিখে বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসরে মোদি

নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

বিশ্বসংগীতের সবচেয়ে বড় আসর গ্র্যামি পুরস্কার। এবার গান লিখে এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চলতি বছর জুন মাসে মুক্তি পায় ‘অ্যাবানডান্স অব মিলেটস’-নামের গানটি। এ গানে মিলেট তথা বাজরার (এক ধরনের শস্য) গুণাগুণ বর্ণনা করেছেন মোদি।

গ্র্যামি পুরস্কার-২০২৪ এর বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে মনোনীত হয়েছে গানটি। ভারতীয় বংশোদ্ভূত ফালু ফাল্গুনি শাহ এবং তার স্বামী গৌরব শাহ গানটি গেয়েছেন।

শুক্রবার রাতে গ্র্যামির অফিসিয়াল পেজে এ গানটির মনোনয়নের ঘোষণা দেওয়া হয়। গত জুন মাসে মুক্তি পায় গান। সেই সময় ফাল্গুনি জানিয়েছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমার স্বামী গৌরব এ গানের কথা লিখেছেন। ইংরেজি এবং হিন্দি দুই ভাষাতেই গানের কথা লেখা হয়েছে।’

গত বছর ‘আ কালারফুল ওয়ার্ল্ড’-এর জন্য গ্র্যামি পুরস্কার জিতেছিলেন ফাল্গুনি। এরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ হয় তার। মিলেট শস্যের উৎপাদন ভারতের বাজারে কীভাবে ক্ষুধা দূর করবে সে ভাবনা থেকেই গানটি লেখা। মিলেট চাষ দেশের কৃষকদের ক্ষেত্রে কতটা লাভজনক সে কথাও তুলে ধরেছেন।

বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটাগরিতে ফাল্গুনি, গৌরব ও মোদি ছাড়াও মনোনয়ন পেয়েছে আরুজ আফতাব, বিজয় আইয়ার, শাহজাদ ইসমাইলির শ্যাডো ফোর্স, ব্রুনা বয়ের অ্যালোন, ডাভিডোর ফিলসহ আরও অনেক বিখ্যাত শিল্পীর গান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১০

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১১

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১২

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৩

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৪

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৫

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৬

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৭

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৮

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৯

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

২০
X