কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৩১ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শপথ নেওয়ার কয়েক মিনিট পরই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন মুখ্যমন্ত্রীর

তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ছবি : সংগৃহীত
তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। ছবি : সংগৃহীত

ভারতের তেলেঙ্গানা রাজ্যের নির্বাচনে সদ্য বিদায়ী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওকে (কেসিআর) হারিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেস। এর পেছনে রেবন্ত রেড্ডির নেতৃত্বগুণ যেমন রয়েছে তেমনি নির্বাচনী প্রতিশ্রুতির কৃতিত্বও রয়েছে। আর তাই তো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সঙ্গে সঙ্গেই কাজে নেমে পড়েছেন রেবন্ত। শপথ নেওয়ার কয়েক মিনিট পরই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে থেকে লোহার ব্যারিকেড সরিয়ে নিয়েছেন তিনি। শুক্রবার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

এতদিন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে একটি লোহার ব্যারিকেড ছিল। নির্বাচনী প্রচারের সময় রেবন্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে এই ব্যারিকেড সরিয়ে দেবেন। আর বৃহস্পতিবার হায়দরাবাদের এলবি গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই সেই প্রতিশ্রুতি পূরণ করলেন তিনি।

এনডিটিভির খবরে বলা হয়, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাসভবনের বাইরে বুলডোজার ও ট্রাক্টর দিয়ে বেশ কয়েকজন নির্মাণশ্রমিককে লোহার ব্যারিকেড সরিয়ে ফেলতে দেখা গেছে।

এর আগে বৃহস্পতিবার রেবন্ত ভারতের কনিষ্ঠ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসিবে শপথ নেন। ৫৪ বছর বয়সী রেবন্ত রাজ্যটির দ্বিতীয় মুখ্যমন্ত্রী। এ সময় কংগ্রেসের আরও ১১জন মন্ত্রীও শপথ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মাল্লু ভাট্টি বিক্রমার্কা গতকাল রাজ্যের উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মুখ্যমন্ত্রীর বাসভভনের বাইরে থেকে লোহার ব্যারিকেড সরানোর কাজটি অনেকটা সহজ বলেই মনে করা হচ্ছে। এবার তার সামনে বড় চ্যালেঞ্জ নির্বাচনপূর্ব দেওয়া ছয় দফা প্রতিশ্রুতি বাস্তবায়ন। এই ছয় দফায় ভর করেই তেলেঙ্গানায় বিপুল ভোটে জয়ী হয়েছে কংগ্রেস। এই ছয় দফার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দফাটি হলো রাজ্যে সব সরকারি বাসে নারীদের বিনামূল্যে যাতায়াতের ব্যবস্থা করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

সাদাপাথর লুট মামলার আসামিকে নিয়ে প্রতিমন্ত্রীর সফর

কাঁদলেন মেসি, কারণ ফুটবল নয় : হ্যাটট্রিকের পর জানালেন আবেগঘন সত্য

সংবাদ সম্মেলন করে আ.লীগের ৩ নেতার পদত্যাগ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

১০

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

১১

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

১২

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

১৩

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

১৪

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

১৫

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১৬

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১৭

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১৮

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৯

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

২০
X