কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৪, ০৪:০৭ পিএম
আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ০৪:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

মসজিদের জন্য দান করা ডিমটি হয়ে গেল সোনার চেয়ে দামি

নিলামে বিক্রি হচ্ছে ডিমটি। ছবি : এনডিটিভি
নিলামে বিক্রি হচ্ছে ডিমটি। ছবি : এনডিটিভি

মসজিদ নির্মাণে গ্রামবাসী অনুদান সংগ্রহ করছিলেন। সেই দানে শরিক হওয়ার ইচ্ছে জাগে এক গরিব লোকের। আর্থিক সামর্থ্য না থাকায় একটি ডিম দান করেন। তিনি নিজেও জানতেন না এ ডিম সোনার চেয়ে দামি।

জানা গেছে, দান করা ডিমটি প্রায় আড়াই লাখ টাকায় বিক্রি হয়েছে। এ নিয়ে পুরো গ্রামে হৈচৈ। খবর এনডিটিভির।

ঘটনাটি ঘটেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে। এখানের সোপোরের গ্রামবাসীরা মালপোরা গ্রামে মসজিদ নির্মাণের জন্য অনুদান সংগ্রহ করছেন। এ মসজিদের জন্যই ডিমটি দান করা হয়।

রোববারের (১৪ এপ্রিল) এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, মসজিদ কমিটি অন্যান্য দানের মতো ডিমটি সানন্দ্যে গ্রহণ করে। পরে সেটিকে নিলামের জন্য তোলা হয়। মুহূর্তে খবরটি আশপাশের গ্রামেও ছড়িয়ে পড়ে।

মসজিদের জন্য ওই ব্যক্তির সরলতা গ্রামবাসীদের আকৃষ্ট করে। নিলামে একের পর এক ডিমটি হাতবদল হতে থাকে। অংশগ্রহণকারীরা অনুদান সংগ্রহ বাড়াতে বারবার ডিমটি দান করে নিলামে তোলেন।

এতে একপর্যায়ে ডিমটি ২ লাখ ২৬ হাজার রুপিতে বিক্রি হয়। পুরো টাকা মসজিদের জন্য দান করেন নিলামকারীরা।

মসজিদ কমিটির একজন সদস্য সংবাদমাধ্যমটিকে বিষয়টি নিশ্চিত করেছেন। মসজিদকে আল্লাহর ঘর হিসেবে সম্মান করা হয়। ইসলাম ধর্মে মসজিদ নির্মাণ বেশ সওয়াবের কাজ। কোনো মুসলমান মসজিদ নির্মাণে অংশ নিলে ওই মসজিদে যত দিন ইবাদত করা হবে, তিনি সওয়াব পাবেন। এ ছাড়া জান্নাতে তিনি বিশেষ প্রতিদান পাবেন বলেও ইসলামে প্রতিশ্রুতি রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X