কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মে ২০২৪, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ই-মেইলে বোমা হামলার হুমকিতে তুলকালাম, বন্ধ ১০০ স্কুল

উৎকণ্ঠায় শিক্ষার্থী ও অভিভাবকরা। ছবি : সংগৃহীত
উৎকণ্ঠায় শিক্ষার্থী ও অভিভাবকরা। ছবি : সংগৃহীত

ই-মেইলে পাঠানো হয়েছে বার্তা। আর তাতেই ঘটে গেছে তুলকালাম। মেইল পাঠানোর ফলে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রায় ১০০ স্কুল। আর এসব স্কুলের শিক্ষার্থীদের বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। বুধবার (০১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১০০ স্কুলে ই-মেইল পাঠানো হয়েছে। এতে সেখানে বোমা ও বিস্ফোরক পুঁতে রাখা হয়েছে বলে হুমকি দেওয়া হয়েছে। এরপরই ঘটে তুলকালাম। এসব স্কুলের সব শিক্ষার্থীকে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে। দ্রুতই খালি করা হয়েছে এসব স্কুল প্রতিষ্ঠান। আর ঘটনাটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে।

দিল্লি পুলিশ জানিয়েছে, হুমকির পর স্কুলগুলোতে তল্লাশি চালানো হয়েছে। তবে এতে কোনো কিছু পাওয়া যায়নি।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সকালে প্রায় ১০০ স্কুলে এ মেইল পাঠানো হয়েছে। মেইল পাঠানোর পর অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছাড়িয়ে পড়ে। এরপর স্কুল বন্ধ ঘোষণা করা হয় এবং শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি নিছক প্রতারণা।

দিল্লির গভর্নর লেফটেন্যান্ট ভি কে সাক্সেনা বলেন, পুলিশ হামলার হুমকির ই-মেইলের উৎস খুঁজে পেয়েছে। এটি একটি প্রতারণা বলে ধারণা করা হচ্ছে।

ভারতের বিভিন্ন টেলিভিশনে দেখা গেছে, দিল্লি ও নয়ডাজুড়ে স্কুলগুলোর সামনে অভিভাবকরা সন্তানদের বাড়ি ফেরাতে অপেক্ষা করছেন। পুলিশের স্পেশাল টিম, ডগ স্কোয়াড এবং বোম্ব ডিসপোজাল ইউনিট তল্লাশি চালিয়ে যাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা সংস্থাগুলো সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। দিল্লির শিক্ষামন্ত্রী অতিশী জনগণকে আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করবে।

দিল্লিতে ই-মেইলে এ ধরনের বোমা হামলার হুমকি নতুন নয়। এর আগেও এ ধরনের হুমকি রাজধানীর বিভিন্ন স্কুলে দেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে তল্লাশি চালিয়ে এসব ভুয়া বলে প্রমাণিত হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

অপহরণের পর নির্যাতন করে হত্যা

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১০

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১১

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১২

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৩

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৪

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৫

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

১৬

ফাইনালের বিরতিতে সতীর্থদের কী বলেছিলেন মেসি ও মার্তিনেজ?

১৭

ড্যাফোডিলে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লেকচারের ১৭তম সেশন অনুষ্ঠিত

১৮

নারী নিয়ে এমপি নজরুলের ভাইরাল ভিডিও প্রসঙ্গে জামায়াতের বিবৃতি

১৯

জর্ডানে ইরানি হামলায় নিহত ২ মার্কিন সেনার পরিচয় প্রকাশ

২০
X