কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৩:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

জামিন পেলেন কেজরিওয়াল

জামিন পেলেন কেজরিওয়াল

ভারতে লোকসভা নির্বাচন চলছে। এরমধ্যে জামিন পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সুপ্রিম কোর্ট তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের মাঝেই স্বস্তির খবর পেলেন কেজরিওয়াল। আবগরি মামলায় আম আদমি পার্টির (এএপি) এ প্রধান নেতাকে আবগারি মামলায় অন্তবর্তীকালীন জামিন দেয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আজ সুপ্রিম কোর্টে কেজরিওয়ালের মামলার শুনানি ছিল। এ শুনানি শেষে আদালত তাকে আগামী ১ জুন পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দেন।

ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী ২ জুন আম আদমি পার্টির এ প্রধান নেতাকে আত্মসমার্পণ করতে হবে।

এর আগে গত ২১ মার্চ রাতে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কেজরিওয়ালকে গ্রেপ্তার করে।এ সময় তার বাসভবনের আশপাশে ১৪৪ ধারা জারি করা হয়।

তার আগে নয়বার দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইডির সমন এড়িয়েছেন তিনি। পরে গ্রেপ্তারের দিন সন্ধ্যা থেকেই ওই ঘটনায় তার বাড়িতে তল্লাশি শুরু করে ইডি। এ সময় তার ফোন বাজেয়াপ্ত করা হয়। এরপরই তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেপ্তার হলেন। এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেপ্তার করে ইডি। তবে গ্রেপ্তারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X