রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০৬:৫৩ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

নেশার টাকা জোগাতে সন্তান বিক্রি করলেন বাবা-মা!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মা-বাবার কাছে সবথেকে প্রিয় তার সন্তান। কিন্তু সেই মা-বাবাই এবার নিজেদের নেশার টাকা জোগাড় করতে সন্তানকে বিক্রি করে দিলেন। এমনই অভিযোগ উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পানিহাটির এক দম্পতির বিরুদ্ধে। এ ঘটনায় এখনো পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নেশার টাকা জোগাড় করতে আট মাসের ওই শিশুপুত্রকে বিক্রি করে দেন তার বাবা-মা। এই দম্পতির বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগ রয়েছে। একাধিকবার গ্রেপ্তারও হয়েছেন তারা।

এরই মধ্যে শিশুপুত্রকে কয়েকদিন দেখতে না পাওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের। শনিবার (২২ জুলাই) রাতে এ নিয়ে শোরগোল শুরু হলে জানা যায়, দুই লাখ রুপিতে শিশুপুত্রকে বিক্রি করে দিয়েছে ওই দম্পতি। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ শিশুটির মা ও দাদাকে গ্রেপ্তার করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিশুটির বাবা-মা দিনভর নেশায় বুঁদ হয়ে থাকতেন। অনেক ছেলেমেয়ে প্রতিদিন আসত তাদের বাড়িতে। অসামাজিক কাজকর্ম চলত। বারবার নিষেধ করা সত্ত্বেও এই অসামাজিক কাজ বন্ধ করেনি তারা। মাদক কারবারে যুক্ত থাকায় একাধিকবার গ্রেপ্তার হয়েছেন তারা। দম্পতির একটি আট বছরের কন্যাসন্তান রয়েছে।

সম্প্রতি ওই দম্পতির ৮ মাসের শিশুপুত্রকে দেখতে পাচ্ছিলেন না প্রতিবেশীরা। ছেলের কথা জিজ্ঞাসা করলে শিশুটির মা জানান, তাকে আত্মীয়ের বাড়িতে রেখে আসা হয়েছে। কিন্তু তার কথায় সন্দেহ হওয়ায় থানায় বিষয়টি জানানো হয়।

পরে পুলিশ গিয়ে শিশুটির মাকে জেরা করলে তিনি জানান, শিশুটিতে ২ লাখ রুপিতে একজনের কাছে বিক্রি করে দিয়েছেন তিনি। আপাতত ৭০ হাজার টাকা হাতে পেয়েছেন। এরপরই শিশুটির মা ও দাদাকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় কাউন্সিলর জানিয়েছেন, পরিবারটিকে নানাভাবে সাহায্য করা হয়েছে। কিন্তু তারা কাজ করে খাবে না। তাদের বিরুদ্ধে মাদক বিক্রির অভিযোগও রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১০

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১১

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১২

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৩

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৪

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৫

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৬

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৭

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৮

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৯

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

২০
X