কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ১১:১৪ এএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১১:২৯ এএম
অনলাইন সংস্করণ
মালয়েশিয়া 

বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের জন্য বহুল প্রতীক্ষিত মাল্টিপল এন্ট্রি ভিসা (এমইভি) চালু করেছে দেশটির সরকার। শুক্রবার (৮ আগস্ট) থেকে এ ভিসা প্রদান শুরু করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) এবং সিঙ্গেল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি কর্মীদের আলাদাভাবে এমইভির জন্য আবেদন করতে হবে না। বৈধ পিএলকেএসধারীরা আগামী বছরের পিএলকেএস নবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবেই এই সুবিধা পাবেন। আন্তর্জাতিক প্রবেশপথগুলোতে ইমিগ্রেশন বিভাগ বিষয়টি সমন্বয় করবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই উদ্যোগে অভিবাসী কর্মীদের দেশে ও বিদেশে যাতায়াতের সুযোগ বৃদ্ধি পাবে, ইমিগ্রেশন পাসের অপব্যবহার কমবে এবং বিদেশে মালয়েশিয়ার মিশনগুলোতে নতুন ভিসার আবেদনকারীর চাপ হ্রাস পাবে।

বাংলাদেশি কর্মীদের জন্য এমইভি চালুর দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল ঢাকা। সরকারের ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন। গত ১৫ জুলাই হাইকমিশন ফেসবুকে পোস্ট দিয়ে এ সংক্রান্ত তথ্য জানিয়েছিল।

এ বছরের মে মাসে মালয়েশিয়া সফরকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর ১০ জুলাই মালয়েশিয়া সরকার এমইভি চালুর পরিপত্র জারি করে।

মালয়েশিয়া বর্তমানে ১৫ দেশ থেকে শ্রমিক নেয়, তবে এতদিন শুধু বাংলাদেশি কর্মীদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো। এতে নানা ভোগান্তির শিকার হতে হয়েছে প্রবাসীদের। এমইভি চালুর ফলে এখন থেকে তারা সহজে দেশে যাতায়াত করতে পারবেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১০

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১১

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১২

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৩

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৪

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৫

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৬

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৭

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৮

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৯

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

২০
X