কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:০০ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩৩০ অভিবাসী আটক

কুয়ালালামপুরে বিশেষ অভিযানে কাগজপত্রহীন ৩৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। ছবি : সংগৃহীত
কুয়ালালামপুরে বিশেষ অভিযানে কাগজপত্রহীন ৩৩০ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কমপ্লেক্স কোটা রায়ায় বিশেষ অভিযানে ৩৩০ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।

আটকদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার, পাকিস্তান, ফিলিপাইন ও চীনের শিশুসহ ২১৫ জন নারী ও ১১৫ জন পুরুষ রয়েছেন। তদন্তের জন্য তাদের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

অভিযান শেষে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক অনেকেই অস্থায়ী ভিজিট পাস ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন। ওয়ার্ক ভিসা ব্যবহার করে নিয়োগকর্তা থেকে বিশেষ অনুমতি নিয়ে নিজস্ব ব্যবসা করা গুরুতর অপরাধ।

মালয়েশিয়ান অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন, একই সময়ে সারা দেশে পরিচালিত ৯ হাজার ১৬৪টি অপারেশনের মাধ্যমে ১ লাখ ৩ হাজার ১২৪ জনকে যাচাই-বাছাই করা হয়। এরপর বৈধ কাগজপত্র না থাকায় ৫৮ হাজার ৭৭৪ জন বিদেশি অভিবাসী এবং ২৮৯ জন নিয়োগকর্তাকে আটক করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X