মো. মনিরুজ্জামান, মালয়েশিয়া
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৪৫ বাংলাদেশিসহ ৪৯ জন আটক

মালয়েশিয়ার কেডা রাজ্যের পার্লিসের একটি কন্সট্রাকশন সাইডে অভিযান চালিয়ে আটক করা হয় একদল অবৈধ অভিবাসীকে। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার কেডা রাজ্যের পার্লিসের একটি কন্সট্রাকশন সাইডে অভিযান চালিয়ে আটক করা হয় একদল অবৈধ অভিবাসীকে। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার কেডা রাজ্যের পার্লিসের একটি কন্সট্রাকশন সাইডে অভিযান চালিয়ে ৪৫ বাংলাদেশিসহ ৪৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

শুক্রবার (১৯ এপ্রিল) গভীর রাতে রাজ্যের বুকিত চাবাং, মুকিম টিটি টিংগি, পাদাং বেসার এবং পার্লিসের একটি স্পোর্টস স্কুলের নির্মাণ সাইটে অভিযান চালিয়ে তাদের আটক করে পার্লিস ইমিগ্রেশন বিভাগ।

আটককৃতদের মধ্যে ৪৪ জন বাংলাদেশি পুরুষ ও একজন মহিলা রয়েছেন। বাকি ৩ জনের মধ্যে ২ জন ইন্দোনেশিয়ার ও একজন ভারতীয় নাগরিক। আটকদের বয়স ১৯ থেকে ৫৪ বছরের মধ্যে।

রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিন বিন তালিব এক বিবৃতিতে জানান,

ইমিগ্রেশন অ্যাকশন ইউনিট, পার্লিস জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপ সাপু নামের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০১ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে থেকে যাদের বৈধ কাগজপত্র নেই এবং যারা মালয়েশিয়ায় অতিরিক্ত অবস্থান করে আসছিল এমন ৪৯ জনকে আটক করা হয়।

তিনি বলেন, আটকের পর তাদের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালা পার্লিস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে। পার্লিস রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানায়, তারা মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী, পাসপোর্টের অপব্যবহার এবং অনৈতিক কাজে জড়িত বিদেশিদের সঙ্গে আপস করবে না। অবৈধ বিদেশিদের নিয়োগকারী বা রক্ষাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানায় অভিবাসন বিভাগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১০

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১১

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১২

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৩

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৪

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৫

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৬

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৭

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৮

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

১৯

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

২০
X