কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

১০ মাসে সমুদ্রপথে ইতালিতে গেলেন যত বাংলাদেশি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

২০২৫ সালের শুরু থেকে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পাড়ি জমানো অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন বাংলাদেশ থেকে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান বিশ্লেষণ করে এই তথ্য জানা গেছে।

ইতালি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৭ অক্টোবর পর্যন্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এখন পর্যন্ত ১৬ হাজার ৫৫২ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উপকূলে পৌঁছেছেন।

দেশভিত্তিক হিসেবে দেখা গেছে, চলতি বছর ইতালিতে সমুদ্রপথে আগতদের মধ্যে বাংলাদেশিরাই সংখ্যায় শীর্ষে অবস্থান করছে। অন্য যেকোনো দেশের তুলনায় অনেক এগিয়ে আছে দক্ষিণ এশিয়ার দেশটি থেকে আগতরা।

২০২৪ সালের একই সময়ের তুলনায় এ বছর বাংলাদেশিদের আগমন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছর এ সময়ে ইতালিতে পৌঁছেছিলেন আট হাজারের কিছু বেশি বাংলাদেশি, যা এবার দ্বিগুণেরও বেশি।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৭ অক্টোবর পর্যন্ত ৫৫ হাজার ৯৪৮ জন সমুদ্রপথে দেশটিতে পৌঁছেছেন।

তাদের মধ্যে বাংলাদেশিদের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে মিসর, যার সংখ্যা ৭ হাজার ৬৯০ এবং তৃতীয় স্থানে ইরিত্রিয়া, দেশটি থেকে গিয়েছেন ৬ হাজার ৮৮৭ জন।

এরপর দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তান থেকে গিয়েছেন ৩ হাজার ৭২৬, আফ্রিকার সুদান থেকে ৩ হাজার ৩৪৭, সোমালিয়া থেকে ২ হাজার ৫৬৬, ইথিওপিয়া থেকে ২ হাজার ৩৭, মাগরেব অঞ্চলের দেশ তিউনিসিয়া থেকে ১ হাজার ৫২৪, ইরান থেকে ১ হাজার ৪৯৩, সিরিয়া থেকে ১ হাজার ২৪৫, গিনি থেকে ১ হাজার ২১৮, আলজেরিয়া থেকে ১ হাজার ১১৫, নাইজেরিয়া থেকে ৮০১, মালি থেকে ৭৫৩ ও আফগানিস্তান থেকে গেছেন ৬১২।

অন্যান্য দেশের অভিবাসীদের সংখ্যা মিলিয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮২ জন।

পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, সামগ্রিকভাবে আফ্রিকার দেশগুলো থেকে আগমনের হার কিছুটা কমলেও দক্ষিণ এশীয় দেশ, বিশেষ করে বাংলাদেশ থেকে আগমন ক্রমাগত বাড়ছে।

সাম্প্রতিক মাসগুলোয় বাংলাদেশিদের আগমন আরও স্পষ্টভাবে বৃদ্ধি পেয়েছে বলে পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে।

সূত্র : ইনফোমাইগ্র্যান্টস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধীদলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১০

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১১

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১২

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৪

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৫

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৬

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৭

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৮

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

১৯

নাঈমকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ বিসিবির নিরপেক্ষ তদন্তের দাবি

২০
X