মালয়েশিয়া প্রতিনিধি:
প্রকাশ : ১৭ মে ২০২৪, ১০:০৫ পিএম
আপডেট : ১৭ মে ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় থানায় হামলা চালিয়ে ২ পুলিশ সদস্যকে হত্যা

মালয়েশিয়া থানায় হামলা চালিয়ে ২ পুলিশ সদস্যকে হত্যা করেছে সন্ত্রাসীরা। ছবি : সংগৃহীত
মালয়েশিয়া থানায় হামলা চালিয়ে ২ পুলিশ সদস্যকে হত্যা করেছে সন্ত্রাসীরা। ছবি : সংগৃহীত

মালয়েশিয়া জোহরবারু উলু তিরাম থানায় হামলা চালিয়ে ২ পুলিশ সদস্যকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এই ঘটনায় আহত হয়েছে আরও এক পুলিশ সদস্য।

শুক্রবার (১৭ মে) ভোরে মালয়েশিয়ার জোহরবারু রাজ্যের উলু তিরাম থানায় দক্ষিণ-পূর্ব এশিয়ার চরমপন্থি গোষ্ঠী জেমাহ ইসলামিয়ার সদস্যরা হামলা চালায় বলে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা।

রাজ্য পুলিশের মহাপরিদর্শক রাজারুদিন বলেন, হামলার পর পুলিশ বর্তমানে জোহরবারু রাজ্যতে থাকা ২০ জনের বেশি জেমাহ ইসলামিয়া সদস্যকে শনাক্ত করা হয়েছে।

এ ঘটনায় নিহত দুই পুলিশ সদস্যের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জড়িতদের খোঁজে বের করে বিচারের আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী দাতু সেরী আনোয়ার ইব্রাহিম।

মুখোশধারী সন্দেহভাজন একটি বন্দুক এবং একটি প্যারাং নিয়ে সজ্জিত হয়ে স্থানীয় সময় রাত ২টা ৪৫ মিনিটে উলু তিরাম থানায় হামলা চালায়। তারা দুই পুলিশ সদস্যকে হত্যা করে এবং অপর একজনকে আহত করে। পরে তার কাছ থেকে একটি পি ৯৯ পিস্তল এবং একটি এইচকে এমপি ৫ রাইফেল উদ্ধার করা হয়। হামলায় আহত পুলিশ সদস্য বর্তমানে ভালো রয়েছে বলে জানান পুলিশের মহাপরিদর্শক।

পুলিশের মহাপরিদর্শক জানান, এ ঘটনার পরে মালয়েশিয়াজুড়ে সব থানায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলার তদন্ত করার জন্য ১৯ থেকে ৬২ বছর বয়সী সন্দেহভাজন একই পরিবারের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালে বালিতে বোমা হামলায় ২০০ জনেরও বেশি লোক নিহত হওয়ার পেছনে ছিল এ জেমাহ ইসলামিয়া। ২০০৯ সালে জাকার্তার ম্যারিয়ট এবং রিটজ-কার্লটন হোটেল লক্ষ করে বোমা হামলা করেছিল চরমপন্থি এ দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X