মালয়েশিয়া প্রতিনিধি
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া সময়সীমা বৃদ্ধি করল মালয়েশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া আরও গতিশীল ও সুশৃঙ্খল করতে বিশেষ আবেদনের সময়সীমা বৃদ্ধির ঘোষণা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন)।

দেশটিতে বিদেশি কর্মীর চাহিদা থাকায় ২০২৫ সালের কোটা বরাদ্দের অংশ হিসেবে আগামী ১৯ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত এ বিশেষ সময়সীমার মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে চলমান সাধারণ আবেদন প্রক্রিয়া ৩১ ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে। তবে যেসব নিয়োগকর্তা নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারেননি, তাদের সুবিধার্থে জানুয়ারি থেকেই এই বিশেষ সুযোগ উন্মুক্ত করা হবে।

এই বিশেষ আবেদনের সময় আবেদন করার প্রক্রিয়া আগামী ১৯ জানুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করা যাবে কেডিএন-এর অফিসিয়াল ওয়েবসাইটে।

গত ১ অক্টোবর মালয়েশিয়া সরকার কর্তৃক অনুমোদিত সকল সেক্টর এবং সাব-সেক্টর এই বিশেষ আবেদনের আওতাভুক্ত থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয়ের অধীনে থাকা পরিষেবা খাত (যা আগে দ্রুত বন্ধ করে দেওয়া হয়েছিল) সরকার অনুমোদিত অন্যান্য সকল শিল্প ও সেবা খাত।

এবার নিয়োগ প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে মন্ত্রণালয় কঠোর নিদর্শনা জারি করেছে। যেখানে বলা হয়েছে, কোনো এজেন্ট বা তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই নিয়োগকর্তাদের সরাসরি কেডিএন-এর ওয়ান স্টপ সেন্টারে আবেদন করতে হবে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এ উদ্যোগটি মালয়েশিয়ার বর্তমান ‘মাদানি’ সরকারের একটি বিশেষ পদক্ষেপ। এর মূল লক্ষ্য হলো শিল্প খাতের জরুরি চাহিদা পূরণ করা।

সংশ্লিষ্ট সব নিয়োগকর্তাকে নির্ধারিত সময়ের মধ্যে সঠিক পদ্ধতি অনুসরণ করে আবেদন করার জন্য অনুরোধ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ম্যাচের ফলাফল জানিয়ে চমকে দিল হাঙর

নিখোঁজের ৬ দিন পর এভারেস্টে জীবিত উদ্ধার নেপালি শেরপা

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

১০

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

১১

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

১২

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১৩

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১৪

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

১৫

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৬

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১৭

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১৮

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১৯

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

২০
X