কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘরের ভেতরে পড়ে অসুস্থ মাহাথির মোহাম্মদ

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার ১০০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী ঘরের মধ্যে পড়ে গেছেন। এরপর তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার এক সহযোগী বার্তা সংস্থা এএফপিকে মঙ্গলবার (৬ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন।

গত কয়েক বছর ধরেই বার্ধক্যজনিত ও বিভিন্ন রোগে আক্রান্ত মাহাথির। গত জুলাইয়ে ১০০ বছর বয়স হওয়া উপলক্ষে আয়োজিত একটি পিকনিকে জ্ঞান হারান তিনি। ওই সময় তাকে হাসপাতালে নেওয়া হয়।

সুফি ইউসুফ নামে মাহাথিরের ওই সহযোগী এএফপিকে বলেছেন, ‘ঘরের মধ্যে পড়ে যাওয়ার পর তাকে জাতীয় হার্ট ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। তার জ্ঞান আছে। আমি জানি না এ মুহূর্তে তাকে হাসপাতালে ভর্তি করা হবে কি না। এ বিষয়ে এখনই বলা যাচ্ছে না।’

সুফি ইউসুফ বলেছেন, ‘বারান্দার এক অংশ থেকে শোবার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান।’ তবে বর্তমানে মাহাথিরের অবস্থা কেমন সেটি স্পষ্ট করেননি তিনি।

হার্টের সমস্যার কারণে আগেই মাহাথিরের হার্টের বাইপাস সার্জারি করা হয়েছিল।

মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ায় বেশ সম্মানিত একজন ব্যক্তি। তিনি তার স্বপ্ন ও নেতৃত্বের জন্য সমাদৃত। মালয়েশিয়াকে কয়েক দশক নেতৃত্ব দিয়ে উন্নতির দিকে নিয়ে গেছেন। একই সঙ্গে ধরে রেখেছেন নিজের জনপ্রিয়তা এবং প্রভাব।

তিনি ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত; এরপর ২০১৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।

দ্বিতীয় দফায় তিনি যখন প্রধানমন্ত্রী হন তখন তার বয়স ছিল ৯৪ বছর। এতে করে ওই সময় তিনি বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত নেতায় পরিণত হন।

সূত্র: এএফপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১০

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১১

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১২

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৩

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৪

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৫

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৬

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৭

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৮

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১৯

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

২০
X