কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৩, ০৫:৫৬ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৩, ০৯:৫৯ এএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টার, আহত ২২ সেনা

সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ছবি : সংগৃহীত
সিরিয়ায় প্রায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। ছবি : সংগৃহীত

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে হেলিকপ্টার দুর্ঘটনায় ২২ মার্কিন সেনা আহত হয়েছেন। তবে দুর্ঘটনার সময় হামলা চালানোর কোনো খবর পাওয়া যায়নি। গত রোববার এ দুর্ঘটনা ঘটলেও সোমবার এ তথ্য জানায় মার্কিন সামরিক বাহিনী। সংবাদমাধ্যম ডয়চে ভেলের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে জানানো হয়, আহত সেনা সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া আহতদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হয়েছে।

মার্কিন এই প্রতিরক্ষা বাহিনী আরও জানায়, কী কারণে এ ঘটনা ঘটেছে, তা অনুসন্ধান করা হচ্ছে। যদিও শত্রুপক্ষ গোলাগুলি করেছে—এমন কোনো খবর পাওয়া যায়নি।’

সিরিয়ায় ঠিকাদারসহ প্রায় ৯০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তবে কত সংখ্যক ঠিকাদার রয়েছেন, তা জানা যায়নি।

সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, সিরিয়ায় ২০১৫ সাল থেকে আইএসআইএল (আইএসআইএস) এবং ইরান-সমর্থিত সক্রিয় গোষ্ঠীগুলোর আক্রমণের শিকার হয়েছে দেশটিতে কর্মরত মার্কিন বাহিনী।

গত ২৫ মার্চ সিরিয়ায় হামলার ঘটনায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হন। এ ছাড়া হামলায় এক মার্কিন ঠিকাদারও নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিকআপ নিয়ে গরু চুরি করে বেড়াতেন তারা

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

বিদ্যুৎ বিল আদায় করবে বেসরকারি খাত: জ্বালানি মন্ত্রী

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১০

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

১১

৩ দেশকে লোহিত সাগর এড়িয়ে চলার পরামর্শ ইইউ নৌবাহিনীর

১২

বিচারক না হলে প্রতিযোগী হিসেবেই অংশ নিতাম : ফাহমিদা নবী

১৩

গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়

১৪

সৌদি আরবের ওপর হুতিদের নিষেধাজ্ঞা নিয়ে পাকিস্তানের প্রতিক্রিয়া

১৫

শাপলা চত্বর থেকেই জুলাই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি হয়েছিল: সানাউল্লাহ খান

১৬

কঠোর হলো ভারতীয় বোর্ড, আনল ৫ নতুন নিয়ম

১৭

বুয়েটের নতুন প্রোভিসি হলেন ড. মুহাম্মদ শরীফুল ইসলাম

১৮

হাদিস অনুযায়ী যে সময় শিশুদের বাইরে রাখা উচিত নয়

১৯

বেসরকারি খাতে বিদ্যুৎ বিতরণ ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের: জ্বালানিমন্ত্রী

২০
X