কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা

বাসার আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা হয়েছে। ছবি : সংগৃহীত
বাসার আসাদ সরকারের পতনের পর সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা হয়েছে। ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা হয়েছে। রোববার সকালে প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের পতনের পর গেরিলারা এ হামলা চালায় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পার্স টিভি।

খবরে বলা হয়েছে, সিরিয়ায় সরকার পতনের পর বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারির আশ-শামের যোদ্ধারা ইরানের দামেস্ক দূতাবাসে হামলা চালায়। এ সময় তারা দূতাবাসের জানালা ভাঙচুর করে এবং সেখানে লুটতরাজ চালায়।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গেরিলারা দূতাবাসের ভেতরে ঢুকে পড়েছে এবং ভাঙচুর চালাচ্ছে। তারা ইরানের শহীদ কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি ও লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সাবেক মহাসচিব হাসান নাসরুল্লাহর ছবি ভাঙচুর করে।

উল্লেখ্য, শনিবার সকালে বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়লে প্রেসিডেন্ট আসাদ পালিয়ে যান। এর মধ্য দিয়ে আসাদ সরকারের ২৪ বছরের শাসনের অবসান ঘটে। খবরে বলা হয়, প্রেসিডেন্ট বাশার আসাদ দেশ ছেড়ে চলে গেছেন। তবে তিনি কোথায় গেছেন এখনো তা পরিষ্কার নয়।

সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মাদ গাজী আল-জালালি আজ বলেছেন, দেশে অবাধ নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার যার মধ্যদিয়ে জনগণ তাদের নেতা নির্বাচিত করতে পারেন।

তিনি আল-আরাবিয়া টেলিভিশন চ্যানেলকে বলেছেন, তিনি হায়াতে তাহরির আশ-শাম গোষ্ঠীর নেতা আবু মোহাম্মদ আল-জোলানির সাথে টেলিফোনে কথা বলেছেন, যাতে বর্তমান সংকটময় পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়।

সূত্র: পার্স টিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবিতে মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন

তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে : প্রধানমন্ত্রী

জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ

ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী 

হোসাইন মোহাম্মদ দিদারের কবিতা : দীর্ঘশ্বাসের দীর্ঘ লাইন

সংখ্যালঘুদের ওপর নিপীড়নের বিচারসহ ৭ দফা দাবি পূজা উদযাপন ফ্রন্টের

পাকিস্তানের প্রস্তাবে যেখানে হবে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

শিক্ষার্থীদের সঙ্গে খোশগল্পে মেতে উঠলেন জাইমা রহমান

সংসদে প্রধানন্ত্রী / হজের খরচ আরও কমাতে কাজ করছে সরকার

যাত্রীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে চাকরি হারালেন বিমানবালা

১০

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু

১১

স্কুল ফাঁকি দিয়ে নদীতে নেমে দুই বন্ধুর মৃত্যু 

১২

আমরা হলাম খালেদা জিয়ার সৈনিক : প্রধানমন্ত্রী

১৩

ইরান চুক্তির নথি দেখে ‘গেম চেঞ্জার’ বললেন কানাডার প্রধানমন্ত্রী

১৪

দায়বদ্ধতার অভাবেই স্বাস্থ্যখাতে সংকট তৈরি হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

১৫

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন-ওভেন চাইলেন জামায়াত এমপি

১৬

এমবাপ্পে-মেসি পেরেছেন, রোনালদো কি পারবেন?

১৭

শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই

১৮

নেত্রকোনায় বিদ্যুৎ কর্মীদের ওপর হামলা

১৯

অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল

২০
X