কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৭ পিএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাশার আল আসাদকে নিয়ে কী করতে চাইছে রাশিয়া

ভ্লাদিমির পুতিন ও বাশার আল আসাদ। ছবি : সংগৃহীত
ভ্লাদিমির পুতিন ও বাশার আল আসাদ। ছবি : সংগৃহীত

ঘরের দখল বিদ্রোহীদের হাতে। তাই বাশার আল আসাদ এখন দেশছাড়া। গেল রোববার থেকেই মূলত লোকচক্ষুর অন্তরালে বাশার আসাদ। তার কপালে কী ঘটেছে এ নিয়ে যখন বাতাসে গুঞ্জন জোরালো হচ্ছে, ঠিক তখন রাশিয়া জানায়, বাশার আল আসাদ মস্কোতে পৌঁছেছেন। যদিও এখনো প্রকাশ্যে আসেননি বাশার আসাদ।

ক্রেমলিন গেল সপ্তাহে জানিয়েছিল, বাশার আসাদকে তার পরিবারসহ মস্কোয় আশ্রয় দেওয়া হয়েছে। তবে তারা ঠিক কোথায় উঠেছে সেটা জানায়নি ক্রেমলিন। যদিও সম্প্রতি মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, মস্কোতে বাশার আসাদের ১৯টি ফ্ল্যাট আছে। আর ওই ফ্লাটগুলো এমন ভবনে অবস্থিত যেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের অফিসও রয়েছে।

বাশার আল আসাদ তার দীর্ঘদিনের মিত্র পুতিনের কাছে আশ্রয় নিলেও ধারণা করা হচ্ছে হয়তো বিচারের হাত থেকে রেহাই পাবেন না তিনি। আন্তর্জাতিক আদালতে সিরিয়ার সাবেক এই প্রেসিডেন্টের বিচার হতে পারে। তবে তার আগে নির্বাসিত এই নেতাকে নিয়ে নতুন এক প্রস্তাব দিয়েছেন রুশ একজন এমপি।

রুশ গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আসাদকে পরিবারসহ যুদ্ধবিধ্বস্ত শহরে পাঠানোর প্রস্তাব দিয়েছেন এমপি দিমিত্রি কুজনেতসভ। তিনি প্রস্তাব করেছেন, যুদ্ধবিধ্বস্ত রুশ শহরগুলো পুনর্গঠন করুন বাশার আল আসাদ। এজন্য প্রয়োজনে বাশার আসাদকে রুশ নাগরিকত্বও দেওয়া যেতে পারে বলে মন্তব্য করেন তিনি।

কুজনেতসভের ভাষায়, মারিওপুলের নতুন নির্মাণ করা কোনো একটি বাড়িতে পরিবার নিয়ে উঠতে পারেন বাশার আসাদ। এর মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত দনবাস অঞ্চলে পুনর্গঠনে কাজে লাগাতে যেতে পারে তাকে। তিন মাস অবরোধের পর ২০২২ সালে কৃষ্ণ সাগরের বন্দরনগরী মারিওপুল নিজেদের দখলে নেয় রাশিয়া। শহরটি বর্তমানে রাশিয়ার দনেতস্ক পিপলস রিপাবলিকের অংশ।

রুশ এই এমপি বলেছেন, আমি বাশার আসাদকে রাশিয়ার জনগণের সেবায় দেখার পক্ষে। এরপরই তাকে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া যেতে পারে। রাশিয়ার আরেকজন এমপি অ্যালেক্সেই ঝুরাভ্লাইয়ভর আগে বাশার আসাদকে রুশ নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১০

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১১

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১২

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৩

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৪

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৫

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৬

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৭

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৮

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৯

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২০
X