কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

এক দশকের মধ্যে সিরিয়ার উপকূলে ইসরায়েলের ভয়াবহ হামলা

ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি : সংগৃহীত
ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবন। ছবি : সংগৃহীত

এক দশকের মধ্যে সিরিয়ার উপকূলে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে উপকূলীয় অঞ্চলে এ হামলা চালানো হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ২০১২ সালের পর দেশটির উপকূলীয় অঞ্চলে এটি সবচেয়ে ভয়াবহ হামলা।

যুদ্ধ পর্যবেক্ষক এ সংস্থাটি জানিয়েছে, ভূমধ্যসাগরীয় উপকূলে লাতাকিয়া এবং টারতুস শহরের মধ্যে সামরিক ইউনিটের সদর দপ্তর এবং আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র গুদামসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে।

এর আগে গত ৮ ডিসেম্বর সিরিয়ার স্বৈরাশাসক বাশার আল আসাদ পালিয়ে যান। এরপর থেকে দেশটিতে নজিরবিহীন হামলা শুরু করেছে ইসরায়েল। আসাদ সরকারের সামরিক ব্যবস্থার মাধ্যমে যাতে বিদ্রোহীরা হুমকির কারণ না হয়ে ওঠে সেজন্য হামলা চালিয়ে আসছে তারা।

ডিপিএ নিউজ এজেন্সি টারতুস শহরে বসবাসকারী একজন সাবেক সেনা কর্মকর্তার বরাতে জানিয়েছে, প্রথমবারের মতো টারতুস শহর ইসরায়েলের ভারী হামলার শিকার হয়েছে। এর ফলে শহরের রাত দিনে পরিণত করেছে। ইসরায়েলি বাহিনী প্রতিরক্ষা ঘাঁটি ও সামরিক স্থাপনায় এ হামলা চালিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আরেক সেনা কর্মকর্তা জানান, ঘাঁটি থেকে ১০ কিলোমিটার দূরেও হামলার শব্দ শোনা গিয়েছে। এ সেনাঘাঁটিটি পাহাড়ি এলাকায় অবস্থিত।

শহরের বাসিন্দারা জানান, টারতুসের প্রতিটি প্রান্ত থেকে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এর ফলে পুরো অঞ্চলজুড়ে আতংক ও প্যানিক ছড়িয়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি : ইরান

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১০

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

১১

অস্ট্রেলিয়ার কাছে ‘অসহায় আত্মসমর্পণ’ টাইগারদের

১২

মীর শাহে আলম ও জনতুষ্টিবাদ

১৩

অস্ট্রিয়া ম্যাচের আগে পার্টিতে মজেছে আর্জেন্টিনা

১৪

প্রিয় দলকে সমর্থন করলে কি মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটে?

১৫

সাংহাইয়ে পুরস্কৃত হলো দেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’

১৬

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র : মোহসেন রেজায়ি

১৭

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

১৮

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে প্রবাসীদের পাহাড়সম প্রত্যাশা

১৯

রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্পের’ সঙ্গে রাখবো: এমপি হানাজালা

২০
X