কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫, ১১:৪৩ এএম
অনলাইন সংস্করণ

সৌদিতে প্রবল বৃষ্টি, মক্কা-মদিনায় রেড অ্যালার্ট জারি

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে একটি সড়ক। ছবি : সংগৃহীত
বৃষ্টির পানিতে তলিয়ে গেছে একটি সড়ক। ছবি : সংগৃহীত

সৌদি আরবের বেশ কয়েকটি শহরে মুষলধারে বৃষ্টি হয়েছে। আকস্মিক এ বৃষ্টিতে বিভিন্ন অঞ্চলের পথঘাট তলিয়ে গেছে। দেখা দিয়েছে বন্যা। সৌদি আরবের কর্তৃপক্ষ বলছে, বেশ কয়েকটি এলাকায় রেকর্ড বৃষ্টিপাত হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। অঞ্চলভেদে সতর্কতারা মাত্রা ভিন্ন।

আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। দেশটির বেশ কয়েকটি শহরের রাস্তাঘাট এবং আশপাশের এলাকা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় তলিয়ে গেছে। জাতীয় আবহাওয়া কেন্দ্র বলছে, আবহাওয়ার নিম্নচাপ আরও কয়েকদিন ধরে অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে বৃষ্টি চলবে। তাই মঙ্গলবার (৭ জানুয়ারি) দেশজুড়ে বিভিন্ন স্তরের সতর্কতা জারি করেছে সৌদির আবহাওয়া কেন্দ্র। নির্দেশনা অনুযায়ী, পশ্চিম সৌদি আরবের পবিত্র শহর মক্কা এবং মদিনার পাশাপাশি পূর্ব অঞ্চলের শহরগুলোতে জারি করা হয়েছে রেড এলার্ট। এসব অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকতে বলা হয়েছে। বৃষ্টি চলাকালীন করণীয় সম্পর্কেও সচেতন থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে ।

এ ছাড়া সৌদি আরবের দুর্যোগ সংক্রান্ত বিভিন্ন দপ্তর পৃথক প্রচার চালাচ্ছে। তারা নাগরিকদের সতর্ক থাকার এবং বিশেষ করে রেড অ্যালার্ট জারি করা এলাকাগুলোতে নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

সিভিল ডিফেন্স সার্ভিস বলছে, জনগণকে উপত্যকা, নিম্নভূমি এবং বৃষ্টির পানি জমা হতে পারে এমন এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে বাসিন্দারা উদ্ধারকারী দলগুলোর মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারবেন।

এদিকে ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারির পর দেশটির উদ্ধারকারী কর্তৃপক্ষ, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থা নিজেদের প্রস্তুত রেখেছে। সৌদি প্রেস এজেন্সির তথ্য বলছে, রেড ক্রিসেন্ট নিরবচ্ছিন্ন অ্যাম্বুলেন্স পরিষেবা এবং দ্রুত উদ্ধার অভিযান নিশ্চিত করতে উদ্ধারকারী দলগুলোকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। তারা যেকোনো সময় সহায়তা কার্যক্রম চালাবে বলে স্থানীয় প্রশাসনকে নিশ্চিত করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X