কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম
আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভয়াবহতার রেশ না কাটতেই ফের ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আফগানিস্তানে ভূমিকম্পে ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ৫ দশমিক ২ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৯ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদের উত্তর-পূর্বে প্রায় ৩৪ কিলোমিটার দূরে এবং ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পটি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলেও অনুভূত হয়েছে। পাকিস্তানের আবহাওয়া বিভাগ বলছে, তাদের হিসাবে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৪ এবং এর কেন্দ্র ছিল আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে।

এদিকে, রোববার আঘাত হানা ৬ মাত্রার ভূমিকম্পে আফগানিস্তানে নিহতের সংখ্যা হুহু করে বেড়েই চলেছে। এরই মধ্যে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪১১ জনে। এ ছাড়া এখন পর্যন্ত তিন হাজার ১২৪ জনের আহত হওয়ার খবর জানা গেছে। তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

জবিহুল্লাহ মুজাহিদ আরও জানান, কুনার প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে পাঁচ হাজার ৪০০টিরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে প্রদেশটির গাজীবাদ গ্রামটি প্রায় সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে।

গ্রামের বাসিন্দা রাব্বানি জানান, তিনি নিজের বাবা-মা, স্ত্রী ও চার সন্তানসহ পরিবারের সাতজনকে হারিয়েছেন। ৪০ বছর বয়সী রাব্বানি বলেন, এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। ধ্বংসস্তূপ সরানোর কোনো উপায় আমাদের নেই। ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু এখানকার মানুষ এখনো কোনো সাহায্য পায়নি।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, আফগানিস্তানের কৃষি ও খাদ্য নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। ধারণা করা হচ্ছে, ৩৯ হাজার বর্গকিলোমিটারের বেশি গম চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তিন লাখ ৪৯ হাজার টন প্রধান ফসল ঝুঁকির মুখে পড়বে। ভূমিকম্পের ফলে পশুপালন খাতও হুমকির মুখে পড়েছে, ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে ১ দশমিক ৩৮ মিলিয়ন পশু রয়েছে।

ভূমিকম্পের পরই মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। জালালাবাদের উত্তর-পূর্বে ২৭ কিলোমিটার দূরে রোববার স্থানীয় সময় রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ৮ কিলোমিটার।

কালবেলা/এমএ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X