কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৯ পিএম
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

সৌদিতে চাঁদ দেখা গেছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে সৌদি আরবে। ফলে দেশটিতে আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। বিশ্বের অন্যান্য মুসলিম দেশও নিজ নিজ অবস্থান থেকে চাঁদ দেখার ভিত্তিতে রোজা শুরুর প্রস্তুতি নিয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) আল-আরাবিয়া সংবাদমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি সুপ্রিম কোর্ট এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে। দেশটির বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্র চাঁদ দেখার চেষ্টা চালায়, যার মধ্যে অন্যতম ছিল সুদাইর ও তুমাইর পর্যবেক্ষণ কেন্দ্র।

তুমাইর অঞ্চলে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সেখান থেকে চাঁদ দেখা সম্ভব হয়নি। তবে সুদাইর পর্যবেক্ষণ কেন্দ্রের আকাশ তুলনামূলক পরিষ্কার থাকায় সেখানে দেশটির স্থানীয় সময় বিকেল ৫টা ৫৭ মিনিটে রমজানের চাঁদ দেখার খবর নিশ্চিত করা হয়।

এর আগে সৌদি ধর্ম মন্ত্রণালয় দেশটির নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানায় এবং খালি চোখে বা দুরবিন দিয়ে চাঁদ দেখলে তা নিকটস্থ আদালতে জানানোর অনুরোধ করা হয়।

এ বছর চাঁদ দেখে সবার আগে রমজান শুরুর ঘোষণা দেয় অস্ট্রেলিয়া। এরপর ইন্দোনেশিয়াও একই ঘোষণা দেয়। তবে ব্রুনাই ও মালয়েশিয়ায় চাঁদ দেখা না যাওয়ায় এসব দেশে রমজান শুরু হবে ২ মার্চ থেকে।

এছাড়া আফ্রিকার দেশ তানজানিয়া, ইথিওপিয়া ও ইউরোপের ফ্রান্সেও চাঁদ দেখা গেছে, ফলে এসব দেশেও শনিবার থেকে রোজা পালন শুরু হবে।

রমজান উপলক্ষে ইতোমধ্যে সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনার দুই মসজিদে বিশেষ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানরা পবিত্র মাসটি ইবাদত-বন্দেগি, কোরআন তিলাওয়াত এবং সিয়াম সাধনার মাধ্যমে কাটাবেন।

এদিকে, বাংলাদেশে আগামীকাল (শনিবার) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা ৬টায় এ সভা শুরু হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

বাংলাদেশের আকাশে কোথাও রমজান মাসের চাঁদ দেখা গেলে, তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১০

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১১

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১২

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৫

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

১৬

সিলেটে তুমুল সংঘর্ষ, নিহত ১

১৭

টানা ৪ দিনের গ্যাস সরবরাহ নিয়ে ‘দুঃসংবাদ’ দিল তিতাস 

১৮

বিশ্বকাপে এখন পর্যন্ত নকআউট পর্বে উঠল যারা, ছিটকে গেল কারা?

১৯

‘টাকা দিলেই’ কারাগারে যখন-তখন মিলছে হাজতির সঙ্গে সাক্ষাৎ

২০
X