কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রমজান মাসে দুর্দশায় সিরিয়ানরা

স্থানীয় একটি বাজারে ক্রেতারা। ছবি : সংগৃহীত
স্থানীয় একটি বাজারে ক্রেতারা। ছবি : সংগৃহীত

রমজান মাসের চাঁদ উঠে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে। কিন্তু মুসলিম বিশ্বের অন্যতম দেশ সিরিয়ার আকাশ যেন এখনও অন্ধকার। বছরের পর বছর যুদ্ধ-সংঘাতে দেশটির মানুষের নাভিশ্বাস উঠে গেছে। বাশার আল আসাদ সরকারের পতন হলেও ভাগ্যের চাকা ঘোরেনি সিরিয়ানদের। অনেক সিরিয়ান অনাহারে-অর্ধহারে দিন পার করছেন। রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নগদ টাকার অভাবে দুর্দশা বাড়ার শঙ্কায় সিরিয়ানরা।

দ্য নিউইয়র্ক টামসের প্রতিবেদনে বলা হয়, ক্রেতাদের পকেটে আগের মতো টাকা নেই। অথচ বাজার ভরে গেছে নিত্যপণ্যে। একজন ক্রেতার ভাষায়, আল্লাহকে ধন্যবাদ জানাই। বাজারে এখন সব কিছুই পাওয়া যাচ্ছে। কিন্তু কেনার উপায় নেই। কারণ সিরিয়ার অর্থনীতির অবস্থা এখন আর কারও অজানা নয়। অবশ্য ফলমূলের দাম কিছুটা নাগালের মধ্যে এলেও রুটির দাম বেড়েছে কয়েকগুণ।

আগে যে রুটি ছিল ৪০০ সিরিয়ান পাউন্ড, সেগুলোই এখন বিক্রি হচ্ছে ৮ হাজার সিরিয়ান পাউন্ডে। ওই রুটি সাইজেও বড় ছিল। কিন্তু এখন সেগুলোর আকার ছোট করে দাম বাড়ানো হয়েছে। তাই এই রুটি দিয়ে সারা দিনের খোরাক হয় না। দোকানদাররাও বুঝতে পারছেন ক্রেতাদের অবস্থা। কারও পকেটেই পর্যাপ্ত টাকা নেই। ঠিকমতো বেতনও পাচ্ছেন না অনেকে। কিন্তু রমজানে তো আর না খেয়ে থাকা যায় না!

সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বয়স্ক মানুষজন। তাদের অনেকেরই আয়ের কোনো মাধ্যম নেই। কেউ কেউ শুধু পেনশনের ওপর নির্ভরশীল। তাই নিত্যপণ্য বাড়তি দামে কেনার মতো অবস্থা নেই তাদের। অথচ এক সপ্তাহ আগেও এমন পণ্যের দাম আরও হাতের নাগালে ছিল। তাই কিনতে চেয়েও নিত্যপণ্য ঘরে আনতে পারছেন না অনেক সিরিয়ান, কারণ দাম খুব বেশি।

অপরদিকে খেজুরসহ কয়েকটি পণ্যের দাম গত বছরের তুলনায় কমলেও নগদ টাকার অভাবে কিনতে পারছেন না সিরিয়ানরা। গেল বছর দেশটিতে খেজুরের দাম ছিল ৪০ থেকে ৬০ হাজার সিরিয়ান পাউন্ড। যদিও এ বছর দাম কম। ২০ থেকে ৩০ হাজার সিরিয়ান পাউন্ডেই পাওয়া যাচ্ছে খেজুর। অবশ্য ৫০ হাজার সিরিয়ান পাউন্ডেও খেজুর পাওয়া যাচ্ছে। কিন্তু সেগুলোর জোগান কম। দাম কমেছে ওয়ালনাটেরও। এ বছর ৬০ থেকে ৬৫ হাজার সিরিয়ান পাউন্ডে মিলছে এক কেজি ওয়ালনাট। অথচ আগে ওয়ালনাটের দাম ছিল প্রতি কেজি ১ লাখ ২০ হাজার থেকে ১ লাখ ৩০ হাজার সিরিয়ান পাউন্ড।

এসবের দাম কমলেও কেনার সামর্থ্য নেই বহু সিরিয়ানের। তারা যুদ্ধে বিধ্বস্ত। অনেকে আহত এবং স্বজনহারা। তাই খাবারের দিকে তাকিয়েই রমজান কাটাতে হবে সেসব ভাগ্যাহত সিরিয়ানদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

‘একটাও সামনে আইবি না, একদম মাইরা ফেলামু’, ভাইরাল ভিডিওর তদন্ত শুরু

মান্ডায় ড্যাফোডিল ইন্সটিটিউট অব আইটির স্থায়ী ক্যাম্পাস

নারী কেলেঙ্কারির অভিযোগে ট্রাফিক সার্জেন্টকে প্রত্যাহার

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

১০

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে ডিবি

১১

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

১২

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

১৩

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

১৪

নাহিদা আক্তারের রেকর্ড

১৫

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১৬

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১৭

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৮

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৯

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

২০
X