কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

আবুধাবিতে দেখা গেল রজবের চাঁদ, রমজানের কাউন্টডাউন শুরু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আরব আমিরাতের আবুধাবিতে হিজরি বর্ষপঞ্জির সপ্তম মাস রজবের চাঁদ দেখা গেছে।আগামী রোববার থেকে মাসটির সূচনা হচ্ছে। রজব ইসলাম ধর্মের ৪টি পবিত্র মাসের একটি। খবর গালফ নিউজের।

রজব মাস মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি রমজানের প্রস্তুতির চূড়ান্ত আধ্যাত্মিক পর্যায়ের সূচনা নির্দেশ করে। রজবের পর শাবান মাস সম্পন্ন হলে পবিত্র রমজান শুরু হয়। ফলে রজবের চাঁদ দেখার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রমজানের প্রস্তুতি শুরু হলো।

প্রতিবেদনে বলা হয়, রজব ও শাবান, এই দুই মাস যদি স্বাভাবিক নিয়মে ২৯ বা ৩০ দিন করে সম্পন্ন হয়, তাহলে আনুমানিক ৬০ থেকে ৬১ দিনের মধ্যে রমজান শুরু হতে পারে। তবে অন্যান্য ইসলামি মাসের মতোই রমজানের প্রকৃত সূচনা সংশ্লিষ্ট সময়ে চাঁদ দেখার ওপর নির্ভর করবে এবং প্রতিটি দেশের অনুমোদিত ধর্মীয় কর্তৃপক্ষ তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে।

এদিকে আবুধাবিতে বৈজ্ঞানিকভাবেও রজবের চাঁদের পর্যবেক্ষণ ও নথিভুক্তকরণ করা হয়েছে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমি সেন্টারের আওতাধীন আল খাতিম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে (ইউএই সময়) ১৪৪৭ হিজরি রজব মাসের দিনের বেলা চাঁদের চিকন বাঁক (ক্রিসেন্ট) সফলভাবে ছবি ধারণ করে। সে সময় চাঁদটি সূর্য থেকে প্রায় ৬ দশমিক ৭ ডিগ্রি দূরত্বে অবস্থান করছিল।

এই পর্যবেক্ষণ কার্যক্রমে অংশ নেন পর্যবেক্ষণাগারের একটি বিশেষজ্ঞ দল। তাদের মধ্যে ছিলেন ওসামা ঘান্নাম, আনাস মোহাম্মদ, খালাফান আল নাইমি ও মোহাম্মদ আওদা। কর্মকর্তারা চাঁদ দেখার পর মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং পবিত্র রমজান মাসের ফজিলত প্রাপ্তির দোয়া করেন।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X