কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০৯:১২ এএম
অনলাইন সংস্করণ
ভঙ্গুর যুদ্ধবিরতি

ইসরায়েলের হামলায় লেবাননে নিহত ৮  

ইসরায়েলের হামলা বেসামরিক এলাকায় আঘাত হেনেছে। ছবি: আলজাজিরা
ইসরায়েলের হামলা বেসামরিক এলাকায় আঘাত হেনেছে। ছবি: আলজাজিরা

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। ফলে দুই দিনে অন্তত আটজন নিহত হয়েছেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়, লেবাননের টাইরে এলাকায় একটি ড্রোন হামলায় একটি আবাসিক এলাকায় এক পুরুষ ও এক নারী নিহত হন এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। ইসরায়েল দাবি করছে, তারা হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে বাস্তবে হামলাটি বেসামরিক এলাকাগুলোর ওপর আঘাত হেনেছে, যার মধ্যে একটি জিমনেশিয়ামও রয়েছে।

নভেম্বরে যুদ্ধবিরতির পর এটি ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনা।

গত শনিবার লেবাননের উত্তরাঞ্চল থেকে তিনটি রকেট ছোড়া হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দক্ষিণ লেবাননে নতুন করে বিমান হামলার নির্দেশ দেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, লেবাননের চলমান উত্তেজনা নিয়ে তিনি ‘উদ্বিগ্ন’। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং বলছেন, ‘এই যুদ্ধবিরতি চুক্তি যেন স্থায়ী শান্তির পথে এগিয়ে যায়, তা নিশ্চিত করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X