কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৫, ০৮:০১ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পিএম
অনলাইন সংস্করণ

জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

প্রতীকী ছবি : সংগৃহীত
প্রতীকী ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদের সম্ভাব্য তারিখ জানিয়েছে আরব আমিরাত। ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ জানিয়েছে, আগামী ৬ জুন মধ্যপ্রাচ্যে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

শুক্রবার (৪ এপ্রিল) গালফ নিউজের এক প্রতিবেদনে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি’ বলছে, হিজরি বর্ষপঞ্জিকার শেষ মাস জিলহজের চাঁদ দেখা যাবে আগামী ২৭ মে সন্ধ্যায়। আর ২৮ মে হবে জিলহজের প্রথমদিন। সে হিসেবে মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান উল্লেখ করেছেন, আরব আমিরাতে স্থানীয় সময় ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদ দেখা যাবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩৮ মিনিট পর পর্যন্ত চাঁদটি আকাশে দৃশ্যমান থাকবে।

যদি জ্যোতির্বিদ্যার পূর্বাভাস সঠিক হয় তাহলে ৫ জুন (বৃহস্পতিবার) হবে আরাফাতের দিন। এটি পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এর পরের দিন শুক্রবার পবিত্র ঈদুল আজহা হবে।

তবে যদি ২৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ না দেখা যায় তাহলে জিলহজ শুরু ২৯ মে, যার ফলে ঈদুল আযহা শুক্রবারের পরিবর্তে ৭ জুন শনিবারে উদযাপিত হবে।

যেহেতু মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ হয় সে হিসেবে ৭ অথবা ৮ জুন বাংলাদেশের মানুষ ঈদ পালন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১০

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১১

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১২

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৩

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৪

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৫

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৬

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৭

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৮

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৯

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

২০
X