কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

কোরবানির ঈদের তারিখ জানাল কুয়েত

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২০২৫ সালের সরকারি ছুটির তারিখ ঘোষণা করেছে কুয়েত সরকার। দেশটির মন্ত্রিসভা এক সরকারি ঘোষণায় জানায়, আগামী ৫ জুন বৃহস্পতিবার থেকে ৯ জুন সোমবার পর্যন্ত দেশজুড়ে ঈদ উপলক্ষে সরকারি ছুটি থাকবে। ফলে অফিস-আদালত পুনরায় খুলবে ১০ জুন, মঙ্গলবার। সূত্র : আরব টাইমস।

ঘোষণায় বলা হয়েছে, ৫ জুন নির্ধারিত হয়েছে আরাফার দিন হিসেবে। এরপর ৬ জুন থেকে শুরু হবে ঈদুল আজহার মূল ছুটি। ৯ জুন সোমবার অতিরিক্ত ছুটি বা ‘রেস্ট ডে’ হিসেবে গণ্য হবে, যার ফলে কুয়েতে ঈদ উদযাপন উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছে দেশটির সরকারি কর্মীরা।

মধ্যপ্রাচ্যের জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২৭ মে জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। যদি তা বাস্তবায়িত হয়, তাহলে ২৮ মে থেকে শুরু হবে জিলহজ মাস। সেই অনুযায়ী, ৫ জুন হবে আরাফার দিন এবং ৬ জুন ঈদুল আজহা।

ঈদুল আজহা, মুসলিম বিশ্বের অন্যতম বড় ধর্মীয় উৎসব, যা জিলহজ মাসের ১০ তারিখে উদযাপিত হয়। এই দিনে মুসলমানরা মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি দিয়ে স্মরণ করে হজরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগকে, যিনি আল্লাহর নির্দেশে তার পুত্র হজরত ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন।

এই উৎসব মুসলিমদের মধ্যে আত্মত্যাগ, কৃতজ্ঞতা এবং ঐক্যের শিক্ষা ছড়িয়ে দেয়। কুয়েতে বসবাসরত মুসলিম প্রবাসীরাও ঈদের এই আনন্দঘন সময়টিকে উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন পরিবার-পরিজন ও কমিউনিটির সঙ্গে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

‘মেসি ঈশ্বরের উপহার’

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

মৌলভীবাজার পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জুনে আরও চার কার্গো এলএনজি আমদানি করবে সরকার

১০

একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

১১

হ্যাটট্রিকের রাতে মেসিকে কার্ড না দেখানোয় প্রশ্ন

১২

এক মাসের মধ্যে ধর্ষণ মামলার রায়

১৩

মেসিকে নিয়ে কী বললেন ব্রাজিল সমর্থক বুবলী

১৪

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি ছাত্রদল নেতাকে অব্যাহতি

১৫

চট্টগ্রাম ও জামালপুরের তিন প্রতিষ্ঠান পরিদর্শনে ওপিসিডব্লিউ পরিদর্শক দল

১৬

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার

১৭

হ্যাটট্রিকের পর মেসিকে জড়িয়ে ধরে যা বলেছিলেন আর্জেন্টাইন কোচ

১৮

মৌলভীবাজার ও শ্রীঙ্গলের পথে প্রধানমন্ত্রী

১৯

জাল সিল-স্বাক্ষরে ভবনের নকশা তৈরির অভিযোগ ডিপ্লোমা প্রকৌশলীর বিরুদ্ধে

২০
X