কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ১০:১৪ এএম
আপডেট : ২২ মে ২০২৫, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে ভয়ংকর হামলা করতে প্রস্তুত ইসরায়েল

যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনায় অগ্রগতি না হলে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। অ্যাক্সিওস জানিয়েছে, বিষয়টির সঙ্গে ঘনিষ্ঠ দুই ইসরায়েলি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ইসরায়েলি গোয়েন্দা বিশ্লেষণে সাম্প্রতিক সময়ে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা থাকলেও, এখন পরমাণু আলোচনা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী

সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী মনে করছে, হামলার কার্যকর সুযোগ দ্রুতই বন্ধ হয়ে যেতে পারে, ফলে কূটনীতি ব্যর্থ হলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে। যদিও কেন দেরি করলে সফলতা কমে যাবে, তা প্রকাশ করেননি তিনি।

সিএনএনের একটি প্রতিবেদনেরও বরাত দিয়ে তারা বলেছে, ইসরায়েল এরইমধ্যে বিস্তৃত সামরিক মহড়া ও লজিস্টিক প্রস্তুতি শুরু করেছে।

সূত্র জানিয়েছে, অনেক প্রশিক্ষণ হয়েছে এবং যুক্তরাষ্ট্র সবকিছু দেখছে ও বুঝছে—ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে। তবে এই অভিযান হবে না কোনো একক হামলা; বরং এটি হবে সপ্তাহব্যাপী জটিল সামরিক অভিযান, যার ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা ভেঙে পড়ার অপেক্ষায় আছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনায় হতাশ হয়ে ইসরায়েলের আক্রমণকে পরোক্ষ সম্মতি দিতে পারেন।

এক মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ইসরায়েলকে নিয়ে হোয়াইট হাউস উদ্বিগ্ন। কারণ নেতানিয়াহু ওয়াশিংটনের আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই হামলা চালাতে পারেন।

উল্লেখ্য, পঞ্চম দফা ইরান-মার্কিন পরমাণু আলোচনা আগামীকাল শুক্রবার রোমে হওয়ার কথা রয়েছে। এর আগের দফায় হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ ইরান প্রতিনিধিকে একটি লিখিত প্রস্তাব দেন। এটি সামান্য আশা তৈরি করলেও বর্তমানে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখার দাবিতে আলোচনা স্থবির হয়ে আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X