কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৯:০৬ এএম
আপডেট : ২২ মে ২০২৫, ১২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

কাতারের বিলাসবহুল বিমান লুফে নিলেন ট্রাম্প

ছবি : রয়টার্স
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্র সরকার আনুষ্ঠানিকভাবে কাতারের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া বোয়িং ৭৪৭ মডেলের বিলাসবহুল একটি বিমান গ্রহণ করেছে।

বিমানটি ভবিষ্যতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসিয়াল এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত হতে পারে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বিমানটি গ্রহণ করেছেন এবং যুক্তরাষ্ট্র বিমান বাহিনীকে নির্দেশ দিয়েছেন, কীভাবে দ্রুত এটি প্রেসিডেন্টের ব্যবহারের জন্য প্রস্তুত করা যায় তা মূল্যায়ন করতে।

এই উপহারের মূল্য প্রায় ৪০০ মিলিয়ন ডলার, এবং এটি ঘিরে যুক্তরাষ্ট্রে বিতর্ক শুরু হয়েছে। বেশ কয়েকজন আইন বিশেষজ্ঞ ও ডেমোক্র্যাট রাজনীতিবিদ এ চুক্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, বিদেশি সরকারের কাছ থেকে উপহার নেওয়ার বিষয়টি দুর্নীতি ও প্রভাব বিস্তারের ঝুঁকি তৈরি করতে পারে।

তবে কাতার সরকার এই বিতর্ককে গুরুত্ব না দিয়ে বলেছে, এটি একটি ‘স্বাভাবিক কূটনৈতিক প্রস্তাব’, এবং ট্রাম্প নিজেও নৈতিক প্রশ্ন উড়িয়ে দিয়ে মন্তব্য করেছেন, ‘এমন বিমান না নেওয়া হবে বোকামি।’

ব্লুমবার্গ, সিবিএস নিউজ, সিএনবিসিসহ একাধিক গণমাধ্যম পেন্টাগনের সূত্র উল্লেখ করে এই খবর নিশ্চিত করেছে। এখন পর্যন্ত কাতার বা মার্কিন প্রতিরক্ষা দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিইউএফটিতে ২২২ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উৎসব 

ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বজ্রপাতে সীমান্তে এক বিজিবি আহত

বিশ্বকাপের মাঝেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন তারকা ফুটবলার

মানুষ এখন পুলিশের কাছে যেতে ভয় পায়: শিশির মনির

শান্তি চুক্তি আলোচনার মধ্যেই লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৩

আইইউবিতে বাজেট আলোচনায় অধ্যাপক সালেহউদ্দিন আহমেদ

মানব পাচার প্রতিরোধে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে জাতীয় বাজেটের ওপর সেমিনার অনুষ্ঠিত

মা-মেয়ে হত্যা / ১০ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র দাখিল

১০

জিগাতলায় দুই নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা, ১ লাখ টাকা জরিমানা

১১

জামায়াতের কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলায় সম্পাদক পরিষদের নিন্দা

১২

বাজেট প্রতিক্রিয়া ২০২৬-২৭ / চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান

১৩

জব্দকৃত সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের শর্ত প্রত্যাখ্যান করল ইরান

১৪

মেসির সঙ্গে খেলাটাই আমার সৌভাগ্য: নেইমার

১৫

গভীর সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগে আপাতত আইনি বাধা নেই, হাইকোর্টের আদেশ স্থগিত

১৬

নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

১৭

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

১৮

বরিশালে হামলায় আহত যুবকের মৃত্যু, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

১৯

ফাঁকি দিয়ে শহরে বদলি নেওয়া শিক্ষকদের গ্রামে ফিরতে হবে: শিক্ষামন্ত্রী 

২০
X