কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৫, ০৫:৪২ পিএম
আপডেট : ১১ জুন ২০২৫, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

হাজিদের উদ্দেশে কঠোর নির্দেশ সৌদি সরকারের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

সৌদি আরবের আরাফার ময়দানে মোনাজাতের মাধ্যমে গত ৫ জুন শেষ হয়েছে পবিত্র হজের আনুষ্ঠানিকতা। ইতোমধ্যে আরব রাষ্ট্রটি থেকে নিজ দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা।

এ অবস্থায় ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই অবস্থানরত সব হাজিকে সৌদি ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, সময়মতো ফেরতে যাওয়া শুধু আইনি বাধ্যবাধকতাই নয়, বরং এটি রাজ্যের নিয়ম ও বার্ষিক হজযাত্রার পবিত্রতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের একটি নিদর্শনও।

এ ক্ষেত্রে ভিসার শর্ত লঙ্ঘন করলে আইনি ব্যবস্থা ও ভবিষ্যতে ভ্রমণ বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বিবৃতিতে বলেছে, হজের উদ্দেশে জারি করা ভিসা যথাযথভাবে ব্যবহার করতে হবে। এই ভিসা ব্যবহার করে অন্য কোনো কর্মকাণ্ডে জাড়ানো যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। সময়মতো দেশত্যাগ না করলে আইনি জটিলতা বা ভবিষ্যতে হজ ও ওমরাহ ভিসা পেতে সমস্যার সম্মুখীন হতে পারে।

এদিকে সব আন্তর্জাতিক বিমানবন্দর, স্থল ও সমুদ্রবন্দরগুলোতে আধুনিক প্রযুক্তি ও নিরাপত্তা কর্মী মোতায়েন করেছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর।

এ বিবৃতিতে তারা বলছে, ‘আমরা তীর্থযাত্রীদের জন্য একটি দক্ষ এবং সুশৃঙ্খল প্রস্থানপ্রক্রিয়া নিশ্চিত করার জন্য কর্মী এবং নিরাপত্তাব্যবস্থা মোতায়েন করেছি, যাতে হজযাত্রীদের সুশৃঙ্খলভাবে বিদায় নিশ্চিত করা যায়।

প্রতিবেদনে বলা হয়, মদিনায় স্থানীয় কর্তৃপক্ষ প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় জানাতে সহায়তাকাজ শুরু করেছে। আঞ্চলিক হজ ও পরিদর্শন কমিটির সমন্বয়ে একটি স্বেচ্ছাসেবা দল হাজিদের বাসস্থান থেকে বিমানবন্দর পর্যন্ত পরিবহন-সুবিধা প্রদান করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১০

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১১

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১২

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৩

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৪

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৫

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৭

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৮

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৯

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

২০
X