কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৫, ১২:৪১ পিএম
আপডেট : ১৪ জুন ২০২৫, ০১:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে কতটি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরায়েলে কতটি ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরান শুক্রবার সন্ধ্যা থেকে (শনিবার) এখন পর্যন্ত পঞ্চম দফায় ইসরায়েলের দিকে দেড়শর বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আন্তর্জাতিক ও ইরানি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট ও রয়টার্স।

শনিবার সকালে পঞ্চম দফায় আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এরই মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ) অনেকগুলো ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে আকাশপথে ভূপাতিত করেছে।

ইরানের ছোড়া বেশ কয়েকটি কেন্দ্রীয় ও উত্তরাঞ্চলসহ গাজা ও পশ্চিম তীর পর্যন্ত পৌঁছেছে।

এর আগে ইরান চার দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে। এসব হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন ইসরায়েলের কেন্দ্রীয় জেলায় ছিলেন, যাদের মৃতদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়। এখনও একটি দুই মাসের শিশুর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

তেল আবিবের পাশ্ববর্তী রামাত গান এলাকায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এ ছাড়া শনিবার সকালে ইসরায়েলের উত্তরাঞ্চলের কিরিয়াত শমোনা, মেতুল্লা ও গাজার—রকেট হামলার সতর্কতা সাইরেন বেজেছে। তবে এ বিষয়ে এখনও ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, ইসরায়েলি হামলার পর তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে আগুন ধরে যায়। ইরানি সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সির দাবি, দুটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরে আঘাত হানে। তেহরানে বিস্ফোরণের শব্দও শোনা গেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X