কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১২:১৮ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৫, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের দুঃসময়ে পাশে এল কাতার

ইরানের পাশে এল কাতার
কাতারের আমির শেখ তোমিম বিন হামাদ আল থানি ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরানে ইসরায়েলি হামলার মুখে দেশটির পাশে থাকার ঘোষণা দিয়েছে কাতার। শনিবার সন্ধ্যায় টেলিফোন আলাপের সময় কাতারের আমির শেখ তোমিম বিন হামাদ আল থানি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে বলেন, তার দেশ সম্পূর্ণভাবে ইরানকে সমর্থন করে এবং আলাপ ও সমঝোতাই শান্তিতে পৌঁছার পথ হিসেবে বিশ্বাস করে। খবর মেহের নিউজ এজেন্সির।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, প্রথম দিন থেকেই আমার লক্ষ্য ছিল মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা, যাতে অঞ্চলে অগ্রগতি ও স্থিতিশীলতা আসে। কিন্তু শুরু থেকেই জায়নিস্ট সরকার এ অগ্রগতিতে বাধা দিতে চাইছে এবং অস্থিরতা সৃষ্টি করছে।

তিনি আরও সমালোচনা করে বলেন, যুক্তরাষ্ট্র এই অপরাধকে সমর্থন দিচ্ছে এবং চাইছে যে তারা যা চাইবে তাই চাপিয়ে দেবে। কিন্তু ইসলামিক প্রজাতন্ত্র ইরান কারো চাপ মানতে রাজি নয়।

পেজেশকিয়ান মুসলিম দেশগুলিকে গাজায় অপরাধ সংঘটনকারী জায়নিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান। তিনি বলেন, ইরান নিজের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সম্পূর্ণ সক্ষম।

অন্যদিকে কাতারের আমির বলেন, কাতার ঘৃণ্য এ হামলার নিন্দা জানাচ্ছে এবং বিশ্বাস করে যে আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের।

শেখ তোমিম আরও বলেন, কাতার ইরানকে সমর্থন দিতে অঙ্গীকারবদ্ধ এবং আলাপ ও সমঝোতার মাধ্যমে শান্তিতে পৌঁছাতে চাইছে। অপর দেশগুলোকেও এই অবস্থান সম্পর্কে অবহিত করা হচ্ছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই জুলাই শহীদ পরিবারের সদস্যকে অফিস সহায়ক নিয়োগ দেবেন প্রতিমন্ত্রী ফরহাদ

ইকনকে আর্থিক সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

১০

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

১১

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১২

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১৩

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১৪

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৫

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৬

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৭

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৮

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৯

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

২০
X