কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০২:৪৬ এএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০২:৪৭ এএম
অনলাইন সংস্করণ

এরদোয়ানের সঙ্গে পেজেশকিয়ানের ফোনালাপ

বাঁ থেকে- রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
বাঁ থেকে- রিসেপ তাইয়েপ এরদোয়ান ও মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ ইসরায়েলের সাথে ‘যুদ্ধের বৃত্ত প্রসারিত’ করতে চায় না, তবে যেকোনো আক্রমণের ‘আনুপাতিক’ জবাব দেবে তেহরান।

সোমবার (১৬ জুন) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনে কথা বলার সময় পেজেশকিয়ান এ মন্তব্য করেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

পেজেশকিয়ান বলেন, ইসরায়েলি ‘আগ্রাসন’ ইরানের বেসামরিক নাগরিক, বিজ্ঞানী এবং সামরিক নেতাদের হত্যা করেছে। ‘ইরান এ যুদ্ধ শুরু করেনি, তবে আক্রমণের মাত্রার অনুপাতে প্রতিক্রিয়া জানাবে।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনায় ইরানের অংশগ্রহণ ‘কেবল আঞ্চলিক দেশগুলোর ওপর ইহুদিবাদী সরকারের আক্রমণ বন্ধের ওপর নির্ভর করছে।’

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অনুসারে, এরদোগান পেজেশকিয়ানকে বলেছেন, তুরস্ক সংঘাত কমাতে এবং পারমাণবিক আলোচনায় ফিরে আসার জন্য সহায়তাকারী ভূমিকা পালন করতে প্রস্তুত।

এদিকে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে ইরানকে এখনই আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি বলব, ইরান এই যুদ্ধে জিতছে না... তাই দেরি হওয়ার আগেই তাদের কথা বলা উচিত।’ সোমবার জি-৭ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে বৈঠকের শুরুতে ট্রাম্প এ কথা বলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে নিহত ‘সন্ত্রাসী’ বাবলার বাসার পাশে মিলল বিদেশি পিস্তল

সময় থাকতে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

আগামী দিনের লড়াই হবে ন্যায়-অন্যায়ের: নাসীরুদ্দীন পাটওয়ারী

মোরেলগঞ্জ হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেখে ক্ষোভ স্বাস্থ্যমন্ত্রীর

মার্কিন ভিসা আবেদন নিয়ে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের

ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, সবাইকে সমান মর্যাদায় দেখতে হবে: আইনমন্ত্রী

১৫ আগস্ট ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন

ফ্লাইওভারে ওড়ানো সেই পতাকা প্রধানমন্ত্রীকে দিতে চান গুলিবিদ্ধ আজিজুর 

যুবদল কর্মী পারভেজ হত্যা: ৩ দিনের রিমান্ডে শ্যুটার চঞ্চল

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকেই গেলেন নাহিদ রানা, অনিশ্চিত আরও দুই ক্রিকেটার

১০

সারাদেশে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

১১

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্ব নিতে হবে: ঢাবি ভিসি

১২

রিমান্ড শেষে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি ও তার সহযোগী কারাগারে

১৩

পরিচ্ছন্ন চট্টগ্রাম গড়তে ৩৩০০ ভবনে একযোগে অভিযান

১৪

পরিকল্পিত নগরায়ন গড়তে সবুজায়নের বিকল্প নেই: ভূমিমন্ত্রী 

১৫

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা ও শিক্ষার বিকল্প নেই: পানিসম্পদমন্ত্রী

১৬

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

১৭

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

১৮

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

১৯

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

২০
X