কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৫, ০৪:৩৯ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫, ০৪:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ইরান কতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, জানাল ইসরায়েল

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : সংগৃহীত
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে এখন পর্যন্ত চার শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এ ছাড়া ইসরায়েলে হামলার জন্য তেহরান কয়েক শ ড্রোন পাঠিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর।

বুধবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা সিএনএন।

নেতানিয়াহুর দপ্তরের তথ্য অনুযায়ী, ইরানি হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আট শতাধিক।

ইরানের হামলার জেরে ৩ হাজার ৮০০ জনেরও বেশি মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর।

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে অর্থনৈতিক সংকটের মুখে পড়তে যাচ্ছে ইসরায়েল। শুধু ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থায় প্রতি রাতে ইসরাইলের খরচ প্রায় ২৮ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। যুদ্ধের প্রথম ৪৮ ঘণ্টাতেই খরচ হয়েছে প্রায় দেড় শ কোটি ডলার। সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের মারাত্মক প্রভাব পড়তে পারে ইসরায়েলের অর্থনীতিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১০

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১১

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১২

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১৩

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১৪

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১৫

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৬

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৭

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১৮

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৯

হজে বিমান ভাড়া কমল

২০
X