কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৫, ০৬:২৪ পিএম
অনলাইন সংস্করণ

নতুন করে ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা

হুথির ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য। পুরোনো ছবি
হুথির ক্ষেপণাস্ত্র প্রতিহতের দৃশ্য। পুরোনো ছবি

ইসরায়েলে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। এতে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সক্রিয় করা হয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, শনিবার (২৮ জুন) সকালে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিরা ইসরায়েলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সেটি প্রতিহত করা হয়েছে।

আইডিএফ জানিয়েছে, শনাক্ত করার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার চেষ্টা করে তারা এবং দৃশ্যত তারাই সফল হয়েছে। এতে কোনো হতাহতের বা আঘাতের খবর পাওয়া যায়নি।

তবে দক্ষিণ ইসরায়েলের বেয়ারশেবা, ডিমোনা, আরাদ এবং আশেপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজানোর চার মিনিট আগে বাসিন্দাদের কাছে একটি প্রাথমিক সতর্কতা পাঠানো হয়। ফোনে পুশ নোটিফিকেশনের মাধ্যমে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে বেসামরিক নাগরিকদের সতর্ক করা হয়।

পরে হুথিরা হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে বলেছে, তারা বেয়ারশেবাতে সংবেদনশীল ইসরায়েলি শত্রু লক্ষ্যবস্তু লক্ষ্য করে হামলা চালিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে, আল্লাহর শুকরিয়া।’

২০২৩ সালের নভেম্বরে লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন সমর্থিত নৌযানে হামলা শুরু করে হুথিরা। এরপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল দফায় দফায় ইয়েমেনে হামলা চালালেও হুথিদের তৎপরতা থামানো যায়নি।

গোষ্ঠীটি ইরান সমর্থিত। ইরানের স্বার্থে পশ্চিমাদের সঙ্গে প্রক্সি যুদ্ধ লিপ্ত তারা। তাদের স্লোগান হলো, ‘আমেরিকা ও ইসরায়েলের মৃত্যু, ইহুদিদের ওপর অভিশাপ’।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X