কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জুন ২০২৫, ০৩:০৩ পিএম
আপডেট : ২২ জুন ২০২৫, ০৪:১৮ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরাক-ওমান-কাতারের প্রতিক্রিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানে পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলো একে একে তীব্র উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। দেশগুলো এ হামলাকে অবৈধ ও বিপজ্জনক বলেও অভিহিত করেছে এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে। খবর আলজাজিরার।

ইরাক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার ঘটনা তাদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইরাকি কর্তৃপক্ষের মতে, সামরিক সংঘাতের এ ঘটনাটি পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি তৈরি করেছে। তিনি দ্রুত এ উত্তেজনা প্রশমনের জন্য সক্রিয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে।

ওমান দীর্ঘদিন ধরে ইরান ও যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনা এবং মধ্যস্থতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই হামলাকে অবৈধ আগ্রাসন হিসেবে নিন্দা জানিয়ে অবিলম্বে সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে তারা। ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশের সরকারি বার্তা সংস্থা ওএনএ-কে বলেন, `যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন। এবং এটি মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়িয়েছে।'

কাতার এক বিবৃতিতে সতর্ক করেছেন যে, মার্কিন হামলার পর বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। কাতার এই হামলাকে স্থিতিশীল পরিস্থিতির জন্য মারাত্মক হুমকি হিসেবে আখ্যা দিয়ে অবিলম্বে সামরিক উত্তেজনা বন্ধ করে কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে।

এই প্রতিক্রিয়াগুলো স্পষ্টভাবে তুলে ধরেছে, ইরানে মার্কিন হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ, অস্থিরতা এবং সম্ভাব্য সংঘাতের ঝুঁকি তৈরি হয়েছে। আন্তর্জাতিক ও আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় এখন কূটনৈতিক সংলাপ ও সমঝোতার পথ অনুসরণের উপর জোর দেওয়া হচ্ছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন ও আর্জেন্টিনা

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

মেয়েটিকে রক্ষা করুন, সাংসদকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১০

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১১

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

১২

শিশু ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হাটহাজারী থেকে গ্রেপ্তার

১৩

ছাত্রশিবিরের উদ্যোগে দিনব্যাপী শাখা দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত

১৪

সেতুর পাশে পড়ে ছিল অজ্ঞাত নারীর মরদেহ 

১৫

শোকেরও ছুটি নেই

১৬

স্বামী ছিলেন জেলে, সংঘবদ্ধ ধর্ষণে স্ত্রী অন্তঃসত্ত্বা

১৭

ব্যাডমিন্টনের মাধ্যমে প্রবাসে বন্ধন ও সম্প্রীতির বার্তা

১৮

‘ইকোফিল’ উদ্যোগ চালু করল এনার্জিপ্যাক

১৯

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

২০
X