কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৩:৩৮ এএম
আপডেট : ২৪ জুন ২০২৫, ১০:১৩ এএম
অনলাইন সংস্করণ

অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময় : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

কাতারের দোহায় অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ‘আল উদেইদ’-এ ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর প্রথমবারের মতো মুখ খুললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে একাধিক পোস্টে তিনি শান্তির বার্তা দিয়েছেন। হামলার জবাবে সামরিক প্রতিশোধ নয়, বরং কূটনৈতিকভাবে পরিস্থিতি মোকাবিলার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। খবর বিবিসি।

ট্রাম্প লিখেছেন, অভিনন্দন বিশ্ব, এখন শান্তির সময়। তিনি বলেন, ইরানের হামলা ছিল ‘খুবই দুর্বল’ এবং এতে ‘আমাদের কোনো ক্ষতি হয়নি’। একইসঙ্গে ইরানকে ধন্যবাদ জানান ‘আমাদেরকে আগেই নোটিশ দেওয়ার জন্য’। তার মতে, এটি ছিল এমন একটি প্রতিক্রিয়া যা পূর্বানুমিত এবং ‘খুবই কার্যকরভাবে প্রতিহত’ করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান ১৪টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার মধ্যে ১৩টি ধ্বংস করা হয়েছে এবং একটি অন্যদিকে গিয়ে পড়েছে। হামলায় কোনো আমেরিকান বা কাতারের কোনো নাগরিক আহত হয়নি, এমনকি বড় ধরনের সম্পদেরও ক্ষতি হয়নি।

তিনি এটিকেই দেখছেন একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে। ট্রাম্প বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তারা তাদের ‘সিস্টেম’ থেকে সব রাগ-ক্ষোভ বের করে ফেলেছে বলে মনে হচ্ছে। আশা করি, এখন আর কোনো ঘৃণা থাকবে না।

ওই অঞ্চলে উত্তেজনা হ্রাসে কাতারের ভূমিকার প্রশংসা করে ট্রাম্প বলেন, কাতারের আমির যে শান্তির পক্ষে ভূমিকা রেখেছেন, তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। একইসঙ্গে তিনি ইসরায়েলকেও শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে আসার আহ্বান জানান।

এর আগে সোমবার (২৩ জুন) স্থানীয় সময় বিকেলে কাতারের রাজধানী দোহার উপকণ্ঠে অবস্থিত মার্কিন আল উদেইদ বিমানঘাঁটিতে ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এ সময় শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে রয়টার্স।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানায়, যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার জবাব দিতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই হামলা চালায়। হামলার আগেই ঘাঁটিটি লক্ষ্যবস্তু হওয়ার হুমকি দিয়েছিল তেহরান।

বিশ্লেষকরা মনে করছেন, ইরান-যুক্তরাষ্ট্র সাম্প্রতিক এই উত্তেজনার মাঝে ট্রাম্পের পক্ষ থেকে শান্তির সুর আসা স্বস্তিদায়ক হলেও পরিপ্রেক্ষিত এখনও বেশ উত্তপ্ত। ভবিষ্যতের জন্য এই কূটনৈতিক বার্তা স্থায়ী শান্তির সূচনা নাকি সাময়িক কৌশল-তা সময়ই বলে দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১০

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১১

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১২

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৩

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৪

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৫

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

১৬

‘চোখের বদলে চোখ’, যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর

১৭

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের দাবি উড়িয়ে দিলেন রাষ্ট্রপতি

১৮

আগামীকালই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি

১৯

চট্টগ্রাম বোর্ডে পুনরায় শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা

২০
X