কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৫:০০ পিএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহু ২০ বছর ধরে ক্ষমতায়, আর কত?

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দেশটির বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবি করেছেন। শনিবার ইসরায়েলের চ্যানেল ১২-এ প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেতানিয়াহু ২০ বছর ধরে ক্ষমতায় আছেন... এটা অনেক বেশি, এটা স্বাস্থ্যকর নয়।’

বেনেট বলেন, ইসরায়েলি সমাজে যে বিভাজন, তার বড় দায় নেতানিয়াহুর কাঁধে। তিনি ইঙ্গিত করেন, গাজা যুদ্ধ শুরুর পর থেকে নেতানিয়াহুর নেতৃত্বের ধরন এবং সিদ্ধান্ত ইসরায়েলি সমাজকে আরও দ্বিধাবিভক্ত করেছে।

২০২১ সালে ডানপন্থি রাজনীতিক বেনেট নেতানিয়াহুবিরোধী এক জোট গঠন করে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছিলেন। তবে তার নেতৃত্বে গঠিত ওই জোট সরকার মাত্র এক বছর টিকেছিল। এরপর আগাম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নেতানিয়াহু পুনরায় কট্টরপন্থি ও ধর্মীয় দলগুলোর সমর্থনে ক্ষমতায় ফেরেন।

সাক্ষাৎকারে বেনেট সরাসরি বলেন, নেতানিয়াহুকে এখনই বিদায় নিতে হবে। তবে তিনি নিজে নির্বাচনে অংশ নেবেন কি না, সে বিষয়ে সরাসরি কিছু জানাননি।

রাজনীতি থেকে কিছু সময়ের বিরতিতে থাকা বেনেটের রাজনীতিতে ফেরা নিয়ে গুঞ্জন চলছে। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, তিনি চাইলে আবারও নেতানিয়াহুকে হটানোর মতো জনপ্রিয়তা অর্জন করতে পারেন। যদিও নির্ধারিত সময় অনুযায়ী ইসরায়েলে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৬ সালের শেষ ভাগে হওয়ার কথা রয়েছে, তবে দেশটিতে আগাম নির্বাচনের রেওয়াজ রয়েছে।

সাক্ষাৎকারে বেনেট দাবি করেন, ইরানে সাম্প্রতিক বোমা হামলার পরিকল্পনা তার স্বল্পস্থায়ী সরকারের আমলেই শুরু হয়েছিল। তিনি বলেন, ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা অত্যন্ত সঠিক এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত ছিল।

গাজা যুদ্ধ প্রসঙ্গে বেনেট বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ‘চমৎকার পারফরম্যান্স’ দেখিয়েছে, তবে রাজনৈতিক ব্যবস্থাপনা ছিল দুর্যোগপূর্ণ। তিনি বলেন, সরকার সিদ্ধান্তহীনতায় ভুগছে। এভাবে চলতে পারে না।

বন্দিদের মুক্তি নিয়েও বেনেট সরাসরি একটি সুস্পষ্ট চুক্তির আহ্বান জানান, যাতে গাজার সব বন্দি মুক্তি পায়। তিনি বলেন, হামাস নির্মূলের কাজ ভবিষ্যতের সরকারের জন্য রেখে দিন।

যদিও বারবার প্রশ্ন করা হলেও বেনেট নিজে নির্বাচন করবেন কি না, সে বিষয়ে তিনি নিরুত্তর থাকেন।

তথ্যসূত্র : এএফপি, আরব নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১০

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

১১

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১২

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১৩

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১৪

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৫

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৬

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৭

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৮

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৯

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

২০
X