কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৫, ১১:৪৪ এএম
আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় গাজায় হাসপাতালের পরিচালক নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি বিমান হামলায় গাজার ইন্দোনেশীয় হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান সুলতান নিহত হয়েছেন। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজা সিটির নিজ বাড়িতে হামলায় তিনি ও তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন।

মারওয়ান সুলতান দীর্ঘদিন ধরে মানবিকতা ও নিষ্ঠার সঙ্গে চিকিৎসা পেশায় যুক্ত ছিলেন। তার মৃত্যুতে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এটিকে ফিলিস্তিনি চিকিৎসাকর্মীদের বিরুদ্ধে একটি ‘জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করেছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজা সিটিতে হামাসের একজন ‘গুরুত্বপূর্ণ’ সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলায় বেসামরিক লোকজনের মৃত্যু হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা।

এদিকে, গাজার খান ইউনিসের আল-মাওয়াসির ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলি হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

এর আগে, ইন্দোনেশীয় হাসপাতালটি একাধিকবার ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক পর্যায়ে সেটিকে ‘পরিষেবা প্রদানের অনুপযুক্ত’ ঘোষণা করেছিল। জাতিসংঘ জানায়, উত্তর গাজা গভর্নরেটে এখন কার্যকর কোনো হাসপাতাল অবশিষ্ট নেই।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করে বলছে, ইসরায়েল চিকিৎসা ও মানবিক দলগুলোর ওপর বারবার হামলা চালাচ্ছে।

নিহত চিকিৎসক মারওয়ানের মেয়ে লুবনা আল-সুলতান জানান, একটি ক্ষেপণাস্ত্র সরাসরি তার বাবার কক্ষ লক্ষ্য করে আঘাত হানে। হামলার সময় তার বাবা সেখানেই ছিলেন এবং সেখানেই শহীদ হন। তিনি আরও জানান, তার বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না; বরং কেবল রোগীদের সেবা নিয়েই ভাবতেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র : বিবিসি

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

সেই বিচারককে গোপালগঞ্জ থেকে প্রত্যাহার

যবিপ্রবির নতুন ট্রেজারার ড. ফারুক হাসান

এনসিপির সেই শীর্ষ নেতা স্থায়ী বহিষ্কার

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

ভক্ত সেজে দুই ভরি স্বর্ণ হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার 

বাংলাদেশের পোশাক খাতে সাসটেইনেবিলিটি রিপোর্টিং জোরদারে বিজিএমইএ-জিআরআইর কৌশলগত অংশীদারত্ব

যুক্তরাষ্ট্র-সৌদি পারমাণবিক চুক্তি যেভাবে ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব ফেলবে

বন্দরের বহির্নোঙরে কোস্টগার্ডের অভিযান, আটক ১৬

দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে, বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলার

১০

চট্টগ্রামে রাঙ্গুনিয়া-কাউখালী সড়ক যোগাযোগ বন্ধ

১১

স্পেনের মিডফিল্ডার ওলমোকে ‘ঘুসি’, মুখ খুললেন আর্জেন্টিনার সহকারী কোচ

১২

আর্জেন্টিনার জার্সি থেকে সরল ‘কাতার বিশ্বচ্যাম্পিয়ন’ ব্যাজ

১৩

কিউআর কোড স্ক্যান করার আগে যে ৫টি বিষয় অবশ্যই দেখবেন

১৪

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

১৫

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

১৬

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

১৭

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

১৮

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

১৯

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

২০
X