মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০১:২২ পিএম
অনলাইন সংস্করণ

টানা দুই আসরেই চ্যাম্পিয়ন হওয়ার নজির ব্রাজিলের

শিরোপা জয়ের পর ব্রাজিলিয়ানদের উদযাপন। ছবি : সংগৃহীত
শিরোপা জয়ের পর ব্রাজিলিয়ানদের উদযাপন। ছবি : সংগৃহীত

কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্স টুর্নামেন্টে নিজেদের দাপট অব্যাহত রাখল ব্রাজিল। রোববার চলতি আসরের ফাইনালে তারা ৬-২ গোলে শক্তিশালী চিলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেই সঙ্গে প্রথম দুই আসরেই টানা শিরোপা জয়ের নজির গড়ে তারা।

জেরার্ড পিকের প্রতিষ্ঠিত কিংস লিগ ফরম্যাটের ভিত্তিতে ২০২৫ সালে প্রথমবার কিংস ওয়ার্ল্ড কাপ নেশন্স নামের এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। সেভেন এ সাইড ফুটবলের এই টুর্নামেন্টের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। সেবার ইতালিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনালে ব্রাজিল ৬-২ গোলে হারিয়েছিল লাতিন আমেরিকার দেশ কলম্বিয়াকে।

এবারও তাই হট ফেভারিটের ট্যাগ গায়ে মাখা ছিল ব্রাজিলের। ভক্ত-অনুরাগীদের হতাশ করেননি সেলেসাওরা। অ্যালিয়েঞ্জ পার্কে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচেও গ্যালারিতে ছিল দর্শকদের উপচেপড়া ভিড়। যেখানে ৪১৩১৬ দর্শক গ্যালারিতে উপস্থিত হয়ে সরাসরি খেলা দেখে। এ ছাড়া গোটা দুনিয়ার ভক্ত-সমর্থকদেরও নজর ছিল এই ম্যাচ ঘিরে।

যেখানে শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিক ব্রাজিল। চিলির বিপক্ষে সেলেসাওরা এতটাই আক্রমণাত্মক ফুটবল খেলে যে ম্যাচের ৮ মিনিটের মধ্যেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ব্রাজিল পরের গোলটি পাওয়ার আগে চিলি অবশ্য দুই গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু দুই গোল হজম করার পর যেন স্বাগতিক দল আরও বেশি জ্বলে উঠে। শেষ দিকে চিলির জালে আরও তিনবার বল জড়ায় ব্রাজিল। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে শৈল্পিক ফুটবলের দেশ হিসেবে পরিচিত দেশটি। ফাইনাল ম্যাচ উপভোগ করতে এসেছিলেন দেশ-বিদেশের অনেক নামিদামি অ্যাথলেটসহ অন্য অঙ্গনের তারকারা। যার মধ্যে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবল রোনাল্ডো, নেইমার বেবেতো, জি রবার্তো, দ্যানিলসনের মতো তারকারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১০

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১১

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১২

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৩

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৪

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৫

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৬

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৭

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৮

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

১৯

উপজেলা চেয়ারম্যানসহ আ.লীগের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

২০
X