কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

বাহরাইনে দূতাবাস খুলল ইসরায়েল, পরবর্তী টার্গেট সৌদি

সোমবার বাহরাইনের মানামায় ইসরায়েলি দূতাবাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল জায়ানি। ছবি : সংগৃহীত
সোমবার বাহরাইনের মানামায় ইসরায়েলি দূতাবাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল জায়ানি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্পর্ক স্বাভাবিক করার তিন বছরের মাথায় বাহরাইনে আনুষ্ঠানিকভাবে দূতাবাস খুলেছে ইসরায়েল। আজ সোমবার (৪ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানের মাধ্যমে ইসরায়েলি এই দূতাবাস উদ্বোধন করা হয়। খবর রয়টার্সের।

দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন ও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল জায়ানি উপস্থিত ছিলেন। এ ছাড়া এ সময় ইসরায়েলি ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের একটি প্রতিনিধিদলও উপস্থিত ছিল।

এলি কোহেন বলেন, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ও আমি একমত হয়েছি, দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটের সংখ্যা, পর্যটন, বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একসঙ্গে কাজ করা উচিত।

এ সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আবদুল লতিফ আল জায়ানি বলেন, এ অঞ্চলের সব মানুষের নিরাপত্তা ও সমৃদ্ধির প্রতি আমাদের যে যৌথ অঙ্গীকার, তা দূতাবাসের উদ্বোধনের মাধ্যমে প্রদর্শিত হয়েছে।

২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির আওতায় চার আরব দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরায়েল। এই চার দেশের মধ্যে গতকাল রোববার প্রথম কোনো দেশ সফরে যান এলি কোহেন।

শুধু আরব দেশ নয়, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরবকে চাপ দিয়ে আসছে ইসরায়েলি মিত্র যুক্তরাষ্ট্র। আব্রাহাম চুক্তির মতো রিয়াদকেও একই ধরনের চুক্তির কথা বলে আসছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্র যদি এমনটা সত্যিই করতে পারে তাহলে সেটি হবে তাদের জন্য অনেক বড় কূটনৈতিক বিজয়।

তবে মার্কিন চাপের মুখেও এখন পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসেনি সৌদি সরকার। ইসরায়েলি-ফিলিস্তিনি বিরোধ নিরসনে দ্বি-রাষ্ট্র সমাধানের অংশ হিসেবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলে আসছে রিয়াদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১০

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১১

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১২

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৪

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৫

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৬

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৭

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৮

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৯

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

২০
X