কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৩, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের পাশে দাঁড়াল সৌদি আরব

মাঝ সমুদ্রে ইরানের জাহাজ। ছবি : স্কাই নিউজ
মাঝ সমুদ্রে ইরানের জাহাজ। ছবি : স্কাই নিউজ

দীর্ঘ সময়ের বিরোধের পর ক্রমেই দূরত্ব কমাচ্ছে ইরান-সৌদি আবর। সম্প্রতি দেশটি সৌদিতে নিজেদের দূতাবাস খুলেছে ইরান। তবে এবার বিপদে ইরানের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব।

সংবাদমাধ্যম আল আরাবিয়া জানিয়েছে, দুই দেশের মধ্যকার দীর্ঘ সময়ের বিরোধ প্রশমন হচ্ছে। এবার লোহিত ইরানের পতাকাবাহী একটি বিপর্যস্ত জাহাজের ডাকে সাড়া দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইরানের ওই জাহাজটির এক ক্রু অসুস্থ হয়ে পড়ায় জরুরি সাহায্য চায় তারা। এ সময় সৌদি আরবের একটি জাহাজ তাদের সাহায্যে এগিয়ে যায়। যদিও এ বিষয়ে দুই দেশের কোনো কর্মকর্তা কিছু বলেননি।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের ওই জাহাজে ১২ জন সদস্য ছিলেন। তাদের মধ্যে এক ক্রু সদস্য আহত হওয়ায় সাহায্য চায়। পরে তাকে উদ্ধার করে জেদ্দার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

এর আগে সাত বছর পর গত ৬ জুন সৌদি আরবে দূতাবাস চালু করে ইরানি কর্তৃপক্ষ। ইরানের কনস্যুলারবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলিরেজা বিকডেলি বলেন, ‘ইরান ও সৌদি আরবের সম্পর্কের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। স্থিতিশীলতা, সমৃদ্ধি ও অগ্রগতি অর্জনের জন্য এ অঞ্চল (মধ্যপ্রাচ্য) বৃহত্তর সহযোগিতা ও অভিন্নতার দিকে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ।’ উল্লেখ্য, দীর্ঘদিনের বিরোধের পর গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় কূটনৈতিক ও বাণিজ্য সম্পর্ক আবার স্থাপনে ঐকমত্যে পৌঁছায় ইরান ও সৌদি আরব। এ নিয়ে চীনে চুক্তি স্বাক্ষরের কয়েক মাসের মাথায় সৌদি আরবে দূতাবাস খুলল ইরান। এর পরপরই বিপদে পাশে দাঁড়াল সৌদি।

মূলত সৌদি আরব সুন্নি মুসলিমপ্রধান দেশ। অন্যদিকে ইরান বৃহত্তম শিয়া মুসলিম দেশ। সৌদি আরবে প্রখ্যাত শিয়া ধর্মগুরু নিমর আল-নিমরকে ফাঁসি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে তেহরানে সৌতি দূতাবাস এবং দ্বিতীয় শহর মাশহাদের কনস্যুলেটে হামলা হয়। এ ঘটনার পর ২০১৬ সালে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল সৌদি আরব।

এরপর থেকে চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক জোড়া লাগার আগ পর্যন্ত দুই দেশই মধ্যপ্রাচ্যজুড়ে বিরোধপূর্ণ অঞ্চলে বিরোধী পক্ষকে সমর্থন দিয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল নজরুল বিশ্ববিদ্যালয়ের ব্রাজিল সমর্থকরা

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

যুক্তরাষ্ট্রের কয়েক ডজন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্যিক বিধিনিষেধ চীনের

বিক্রয় উৎকর্ষতায় সম্মাননা পেলেন এসএ গ্রুপের সেরা পরিবেশক ও বিক্রয়কর্মীরা

আটবার ঘর তুলেছি, পদ্মায় সব নিয়ে গেল

হরমুজ প্রণালি ও লেবানন নিয়ে নতুন দফারফা

১০

নতুন কর্মসূচি ঘোষণা দিল ১১ দলীয় জোট

১১

চাকরি দিচ্ছে হীড বাংলাদেশ, ৫০ বছরেও আবেদন

১২

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর রায় ৩০ জুন

১৩

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরি কত

১৪

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদারের পদত্যাগ

১৫

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

১৬

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

১৭

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

১৮

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

১৯

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

২০
X