কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

ব্রিটিশ শাসিত দ্বীপপুঞ্জে হামলা

মানচিত্রে হামলার স্থান। ছবি : সংগৃহীত
মানচিত্রে হামলার স্থান। ছবি : সংগৃহীত

ব্রিটিশ শাসিত তুর্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জের একটি জনপ্রিয় নাইটস্পটে বন্দুকধারীদের হামলায় তিন যুবক নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। সাম্প্রতিক ইতিহাসে ব্রিটিশ ভূখণ্ডে এটিই সবচেয়ে বড় বন্দুক হামলা।

সিএনএন জানায়, রোববার ভোরে প্রোভিডেনসিয়ালেস দ্বীপে গুলি চালানোর ঘটনায় কমপক্ষে চারজন সন্দেহভাজন জড়িত ছিল। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশ কমিশনার ফিটজ বেইলি তথ্যটির সত্যতা নিশ্চিত করেন। তিনি এ ঘটনাকে গভীরভাবে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন।

দ্বীপপুঞ্জের প্রিমিয়ার চার্লস ওয়াশিংটন মিসিক এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা এখন গ্যাংল্যান্ড ধরনের হত্যাকাণ্ডের শিকার হচ্ছি। এই গ্যাং সহিংসতার বেশির ভাগই আমাদের হাইতিয়ান সম্প্রদায়ের সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে।

তিনি হাইতিয়ান সম্প্রদায়কে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়ে বলেন, তাদের মধ্যে কেউ কেউ জানেন যে কীভাবে তুর্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জে বন্দুক পাচার করা হচ্ছে। এখানে যা ঘটছে তা আমরা আগে কখনও দেখিনি। এটি এমন পরিস্থিতি নয় যা আমাদের মেনে নেওয়া উচিত।

দ্বীপপুঞ্জ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার অংশ হিসেবে অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে গুলি চালানোর ঘটনা ঘটল।

আনুমানিক ১০,৯০০ হাইতিয়ান তুর্কস এবং কাইকোস দ্বীপপুঞ্জে বাস করে, যা এই অঞ্চলের জনসংখ্যার এক তৃতীয়াংশ। জাতিসংঘের মানবিকবিষয়ক অফিস অনুসারে, প্রায় ৮০% হাইতিয়ান প্রোভিডেনসিয়ালেসে বাস করে এবং ২০% এর স্থায়ী বসবাসের অধিকার রয়েছে।

ভারপ্রাপ্ত গভর্নর আনিয়া উইলিয়ামস বলেছেন, আহত চিকিৎসাধীন ব্যক্তিদের সুরক্ষার জন্য প্রোভিডেনসিয়ালেসের হাসপাতালটি লকডাউন করা হয়েছে। আহতদের মধ্যে কমপক্ষে দুজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারও কাছে মাথা নত করতে রাজনীতি করি না: খোরশেদ আলম

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান মকবুল তিন দিনের রিমান্ডে

মহিলা কলেজে চাকরি করায় পদ হারালেন জামায়াত নেতা

নারীকাণ্ডে বহিষ্কার এমপি নজরুলের বিষয়ে যে তথ্য জানালেন ইসি আনোয়ারুল

সৌদি আরবের ওপর হুতিদের নৌ অবরোধ, নিন্দা জানাল ঢাকা

টাঙ্গাইলে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ফাইনালে কেমন ছিল রেফারিং? এবার মুখ খুললেন মেসিদের কোচ

‘বহিষ্কার’ আর ‘পদত্যাগ’ এক নয়, গাজী নজরুলকে নিয়ে ভিন্ন ব্যাখ্যা জ্যোতির্ময় বড়ুয়ার 

ভিডিওকাণ্ডে জামায়াত নেতা দল থেকে বহিষ্কার, শ্যামনগরে মিষ্টি বিতরণ

১০

ইরান যুদ্ধে মধ্যস্থতার পর যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলারের সহায়তা চাইল পাকিস্তান

১১

চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির বার্তা

১২

ইসলামে নৈতিক স্খলনের শাস্তি কী?

১৩

জাল টাকার মামলায় হাজিরা দিতে এসে জাল নোটসহ ফের গ্রেপ্তার

১৪

এমপি নজরুলসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা চালকের, একজন কারাগারে

১৫

কিস্তি ক্রেতা স্বামীর মৃত্যু, স্ত্রীকে ওয়ালটন প্লাজার লাখ টাকার আর্থিক সহায়তা

১৬

‘অন্য সবকিছু ভুলে যাও’ কেন বলেছিলেন মেসি, জানাল আর্জেন্টিনার গণমাধ্যম

১৭

ইউপি নির্বাচনের সময় জানালেন মন্ত্রী

১৮

শিল্পকলায় চার দিনব্যাপী বাঁশরী নজরুল নাট্যোৎসব

১৯

জর্ডানে মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

২০
X